News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের ক্রিকেটে দ্রুততম হাজার রানের মালিক পাকিস্তানের ফকহার জামান
Image

একদিনের ক্রিকেটে দ্রুততম হাজার রানের মালিক পাকিস্তানের ফকহার জামান

হারারে, ২২ জুলাই (হি.স.) : একদিনের ক্রিকেটের ভিভ রিচার্ডসকে টপকে দ্রুততম হাজার রানের মালিক হলেন পাকিস্তানের ফকহার জামান৷ একদিনের ক্রিকেটে হাজার রান করতে মাত্র ১৮ ইনিংস খেলেন বাঁ-হাতি এই ওপোনার৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে ২০ রান করে হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ফকহার৷ এর আগে সবচেয়ে কম ইনিংসে হাজার রান হাঁকানোর নজির ছিল ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের দখলে৷ ২১ ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন ভিভ৷ এছাড়াও ইংল্যান্ডের কেভিন পিটারসন, জোনাথন ট্রট ও দক্ষিণ আফ্রিকার কুন্টন ডি’কক ২১ ইনিংস হাজার রান হাঁকিয়েছেন৷ পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকান ফকহার৷ এর আগে পাকিস্তানের সইদ আনোয়ারের সর্বোচ্চ ১৯৪ রানের রেকর্ড ছিল৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ও একদিনের ম্যাচে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন জামান৷ ১৫৬ বলের ইনিংসে দু’ ডজন বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি মারেন তিনি৷
ম্যাচে এক উইকেট হারিয়ে ৩৯৯ রান তুলেছিল পাকিস্তান৷ ৪০০ মাইলস্টোন থেকে মাত্র এক রান দূরে থেমে যায় পাক ইনিংস৷ এর আগে একদিনের ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর ছিল সাত উইকেটে ৩৮৫৷ ২০১০ ডাম্বুলায় বাংলাদেশের বিরুদ্ধে এই রান তুলেছিলেন পাক ব্যাটসম্যানরা৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top