News Flash

  • Home
  • Uncategorized
  • হোস্টেলে ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য
Image

হোস্টেলে ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ হোস্টেলে ছাত্রীর মৃত্যু নিয়ে এখনও রহস্যের জট খোলেনি। পুলিশ এখনও অন্ধকারে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন অব্দি পুলিশ হোস্টেলে ছাত্রীর মৃত্যুর রহস্য খোলসা করতে পারেনি। যদিও পুলিশের দাবি তদন্ত চলছে। দ্রুত বিষয়টির কিনারা করতে পারবে। ছাত্রীর সহপাঠীরাও তার মৃত্যুর কারণ জানাতে পারছেন না। চলতি বছরের জানুয়ারি মাসে ফুটবলার হিসাবে টাকারজলা বিদ্যালয়ের হোস্টেলে যোগ দিয়েছিলেন সুরভি। তাঁর এ ভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছে না।

জানা গেছে, সুরভির ঝুলন্ত দেহ প্রথমে দেখতে পায় তাঁর এক সহপাঠী। সে দেখে চিৎকার করে। পড়ে সকলে মিলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।

বর্তমানে সুরভির দেহ রাখা আছে টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে। কীভাবে সুরভীর মৃত্যু হল তা এখনও রহস্যে ঢাকা। এদিকে ঘটনার খবর পৌঁছানো হয় মৃতার পরিবারের লোকজনদের কাছে। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তাঁরা। মেয়ের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা কিছুতেই মেয়ের এই আত্মহত্যাকে মেনে নিতে পারছেন না। তাঁদের মতে সুরভি কিছুতেই আত্মহত্যা করতে পারে না। অভিযোগ, তাঁদের মেয়ে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে।এদিকে পুলিশের দাবি, তাঁরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। অতিসত্বর ছাত্রীর মৃত্যুর রহস্য প্রকাশ পাবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top