News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন রাহুল গান্ধী, কটাক্ষ কউরের
Image

লোকসভায় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন রাহুল গান্ধী, কটাক্ষ কউরের

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : আনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় তিক্ত বাদানুবাদের মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরলেন কংগ্রেস সভাপতি তথা আমেঠি লোকসভার সাংসদ রাহুল গান্ধী । বলেন আপনি আমায় পাপ্পু বলে গাল দিতে পারেন, কিন্তু আমার মনে আপনার প্রতি কোনও ঘৃণা নেই | তবে রাহুলের এই ঝাপ্পিকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমণি অকালি দলের ভাটিন্ডার সাংসদ হরসিমরাত কউর বাদল|
লোকসভায় নজিরবিহীন ঘটনা। আনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় তিক্ত বাদানুবাদের মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরলেন কংগ্রেস সভাপতি তথা আমেঠি লোকসভার সাংসদ রাহুল গান্ধী । শুক্রবার অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে বক্তব্য পেশ করে নরেন্দ্র মোদী সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করার পর অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে রাহুল গান্ধী বললেন, আপনাদের মনে আমার প্রতি ঘৃণা আছে। আপনি আমায় পাপ্পু বলতে পারেন, আরও অনেক গালাগাল করেও ডাকতে পারেন, কিন্তু আমার ভিতরে আপনার সম্পর্কে কোনও ঘৃণা, বিদ্বেষ নেই। এ কথা বলেন সোজা হেঁটে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন তিনি।
তবে রাহুলের এই ঝাপ্পিকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমণি অকালি দলের ভাটিন্ডার সাংসদ হরসিমরাত কউর বাদল| তিনি বলেন, “এটা সংসদ, এটা মুন্না ভাইয়ের পাপ্পি ঝাপ্পির এলাকা নয়” |-

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top