News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করতে চলেছে বিজেপি
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করতে চলেছে বিজেপি

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : সংসদে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য রাখার জন্য কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করতে চলেছে বিজেপি। বিজেপি নেতা তথা সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বলেন, ”অধিবেশনে ভুল ও বিভ্রান্তিকর বক্তব্য রাখার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবেন বিজেপি সাংসদরা।”
শুক্রবার লোকসভার অধিবেশনে ভাষণের পর প্রধানমন্ত্রীকে ‘ঝাপ্পি’ দিয়ে প্রচারের আলো কেড়ে নিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির এহেন ‘গান্ধীগিরি’কে শিশুসুলভ আখ্যা দিয়েছে বিজেপি। অনন্ত কুমার বলেন, ”ওঁর ব্যবহার শিশুসুলভ। বড় হলেও দুর্ভাগ্যবশত মানসিকভাবে সবল হননি। দুঃখের বিষয় কংগ্রেসের সভাপতি এমন অপরিণত ও অজ্ঞ।” বিজেপি সাংসদ কিরণ খেরের কথায়, ”কোনও প্রমাণ ছাড়াই আমাদের মন্ত্রীদের নিশানা করতে পারেন না রাহুল গান্ধী। ওনার লজ্জা হওয়া উচিত। প্রধানমন্ত্রীতে জড়িয়ে ধরে সংসদে নাটক করছেন উনি। মনে হচ্ছে, উনি এবার বলিউডে পা রাখতে চলেছেন। আমরাই ওকে সেখানেই পাঠিয়ে দেব।”
রাহুলকে নেশাখোর বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। তাঁর মন্তব্য, ”উনি পঞ্জাবি নেশাখোর বলেছিলেন। ওনাকে জিজ্ঞাস করলাম, আজ কী নেশা করে এসেছেন?” সংসদেও উঠে দাঁড়িয়ে হরসিমরত বলেন, ”এটা সংসদ। মুন্না ভাইয়ের পাপ্পি-ঝাপ্পি করার জায়গা নয়।”
একইসুর স্মৃতি ইরানির গলায়। তাঁর কথায়, কোনও প্রমাণ ছাড়াই নেতিবাচক কথা বলেছেন রাহুল। প্রতিটি নির্বাচনেই তাঁকে এর দাম চোকাতে হচ্ছে। প্রত্যাশিতভাবেই রাহুলের এহেন গান্ধীগিরিতে খুশি কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ”ঘৃণার ঝড়কে কী ভাবে রুখে দিতে পারে ভালবাসার জাদু কি ঝাপ্পি, সেটাই দেখিয়ে দিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের ভালবাসার আয়না মোদীকে দেখালেন তিনি।”
এক ধাপ এগিয়ে কংগ্রেস সাংসদ রাজীব সাতভ বলেন, ”একবার রাহুল গান্ধী বলেছিলেন, তিনি সংসদে ভাষণ দিলে ভূমিকম্প আসবে, আজ সেই হল।” এদিন নোটবন্দি থেকে ডোকলাম ইস্যুতে নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান রাহুল গান্ধী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top