News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশ্ন করে জবাবের সময় সংসদে অনুপস্থিত থাকা সাংসদদের সমালোচনা করলেন নাইডু
Image

প্রশ্ন করে জবাবের সময় সংসদে অনুপস্থিত থাকা সাংসদদের সমালোচনা করলেন নাইডু

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : যেসব সাংসদরা প্রশ্ন করে জবাবি ভাষণের সময় সদনে উপস্থিত থাকে না তাঁদের তীব্র সমালোচনা করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। শুক্রবার সেই সাংসদদের সতর্ক করে রাজ্যসভার চেয়ারম্যান বলেন, বলেছেন, ‘এটা খারাপ প্রবণতা।এটা অনন্তকাল ধরে চলতে পারে না।

বেঙ্কাইয়া নাইডু

নেক সাংসদই সংসদে প্রশ্ন করেন | তবে সেই প্রশ্নের জবাব দেওয়া হয় তখন তাঁরা সংসদে হাজির থাকেন না। আজ শুক্রবার সেই সাংসদদের সতর্ক করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। আজ সেই সাংসদদের সতর্ক করে রাজ্যসভার চেয়ারম্যান বলেন, বলেছেন, ‘এটা খারাপ প্রবণতা।এটা অনন্তকাল ধরে চলতে পারে না।

উল্লেখ্য, শিবসেনা সাংসদ রাজকুমার ধূত রাজ্যসভাই একটি প্রশ্ন করেছিলেন। কিন্তু কৃষিমন্ত্রী রাধামোহন সিং যখন জবাব দিতে যাচ্ছিলেন, তখন রাজ্যসভায় হাজির ছিলেন না রাজকুমার। সেই কারণেই সাংসদদের সতর্ক করে দেন বেঙ্কাইয়া। তিনি বলেন, এটা খারাপ প্রবণতা। আপনারা প্রশ্ন করেন এবং জবাব দেওয়ার সময় হাজির থাকেন না। তথ্য পাওয়ার জন্য অনেক সময়, শ্রম ও সম্পদ ব্যবহার করতে হয়। এটা অনন্তকাল ধরে চলতে পারে না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আশা করি এবার থেকে যে সাংসদরা প্রশ্ন করবেন, তাঁরা জবাব দেওয়ার সময় হাজির থাকবেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top