News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের কৃষকদের পরিশ্রমকে মর্যাদা দিচ্ছে সরকার, দাবি প্রধানমন্ত্রীর
Image

দেশের কৃষকদের পরিশ্রমকে মর্যাদা দিচ্ছে সরকার, দাবি প্রধানমন্ত্রীর

শাহজাহানপুর, ২১ জুলাই (হি.স.): কৃষকদের কঠোর পরিশ্রমকে মর্যাদার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে সরকার। আর সেই জন্যই আঁখ চাষীদের সুবিধার্থে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কৃষক র‍্যালি উপলক্ষ্যে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের রোজা রেলওয়ে গ্রাউন্ডে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কঠোর পরিশ্রমকে মর্যাদার বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকার অগ্রাধিকার দিচ্ছে। আর সেই কারণে আঁখ চাষীদের সুবিধার্থে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গতকাল সংসদে আমি ওনাদের জিজ্ঞাসা করেছিলাম সত্যি করে বলুন তো অনাস্থা প্রস্তাব আনার কারণটা কি? কি কারণটা না বলতে পেরে আমায় জড়িয়ে ধরল।
উত্তরপ্রদেশের আগের সরকারগুলির বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অহংঙ্কার, দম্ভ আর দমনের সংস্কার আজকালকার ভারতের যুবসম্প্রদায় সহ্য করার জন্য তৈরি নয়। সেটা সাইকেল হোক বা হাতি বা যে কেউ হতে পারে স্বার্থান্বেষী এই জোটের মানসিকতা কি তা বোঝা গিয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top