News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানিয়া পুলিশের অভিযানে উদ্ধার ৫০ কেজি গাঁজা, আটক এক
Image

জিরানিয়া পুলিশের অভিযানে উদ্ধার ৫০ কেজি গাঁজা, আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷  রাজ্য ত্থেকে নেশার কারবার দূরীকরণে আরও একধাপ এগোলো রাজ্য পুলিশ। জিরানিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম কিষাণ দেববর্মা। সে গাঁজা কারবারের সঙ্গে যুক্ত মূল পাণ্ডাদের একজন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গাঁজা সমেত গ্রেফতার করা হয়েছে।

জিরানিয়া থানা সূত্রে জানা গেছে, ধৃত যুবকের কাছ থেকে চার প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে। যেখানে ৫০ কেজি শুকনো গাঁজা আছে। বর্তমানে ধৃত যুবক কিষাণ দেববর্মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে জিরানিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৯৩ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে। গাঁজা কারবারিদের এই এলাকা সেফ করিডোর হিসাবে এতদিন চিহ্নিত ছিল। এদিন গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া থানার পুলিশ অভিযানে নেমে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে।জানা গেছে, কিষাণ দেববর্মার সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তার এই গাঁজা কারবারের সঙ্গে আরও বেশ কয়েকজন যুবক রয়েছে বলে পুলিশের ধারণা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top