News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় পতাকায় ভুলের জন্য ভারতের কাছে ক্ষমা চাইল আন্তর্জাতিক হকি ফেডারেশন
Image

জাতীয় পতাকায় ভুলের জন্য ভারতের কাছে ক্ষমা চাইল আন্তর্জাতিক হকি ফেডারেশন

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : জাতীয় পতাকায় ভুলের জন্য শেষ পর্যন্ত ভারতের কাছে ক্ষমা চেয়ে নিল আন্তর্জাতিক হকি ফেডারেশন। লন্ডনে মহিলাদের হকি বিশ্বকাপ শুরুর আগে টেমসের ধারে ফটোশ্যুটে ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র ছিল না। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। টুর্নামেন্ট শুরুর আগে মহিলা হকি বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬ দেশের অধিনায়িকাদের নিয়ে একটি প্রমোশনাল ফটোশুটের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ঘটে বিপত্তি। একটি ছবিতে দেখা যায় ভারতীয় অধিনায়িকা রানি রামপালের পাশে থাকা ভারতীয় পতাকায় অশোক চক্র নেই। ইংল্যান্ড দলের পক্ষ থেকে প্রকাশিত পরবর্তী ছবিতে অবশ্য ভারতীয় পতাকায় অশোক চক্রের অস্তিত্ব লক্ষ্য করা যায়। আয়োজকরা ততক্ষণে নিজেদের ভুল সংশোধন করে নেয়।
এদিকে শুক্রবার আন্তর্জাতিক হকি ফেডারেশনের মুখপাত্র জানান, \”হকি ফেডারেশনের ফটোশ্যুটে ভুল দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে শুধরে নেওয়া হয়। আমরা যে কোনও অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী।\” শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করছে রানি রামপালের ভারতীয় দল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top