News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ

‘মাথায় কত প্রশ্ণ আসে৷ দিচ্ছে না কেউ জবাব তার৷ সবাই বলে দস্যি ছেলে৷ বকিসনে আর খবরদার৷’ তবে এটা সত্য যে দস্যি ছেলের দুচোখ ভরা অনেক প্রশ্ণ৷ কিন্তু, খঁুজে পায় না তার উত্তর৷ তাই বলে সে চুপটি করে বসে থাকবে তাও নয়৷ সে উত্তর জানার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে৷ তবে ক্ষমতার রদবদলের বিষয়টি সে ভাল করে বুঝতে পেরেছে৷ সে বুঝেছে যে, বাম থেকে ক্ষমতা এখন ডানে এসে গেছে৷ অনেকে বাঁকা করে বলে, বাম রাজত্বের অবসান হয়ে চলছে রাম রাজত্বে৷ তবে এটা সত্য যে, রাজ্যজুড়ে এক নতুন বাতাবরণ তৈরী হয়েছে৷ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এবং নেতারা নতুন দিশার সন্ধান দিচ্ছে৷ নতুন মুখ্যমন্ত্রীর দাবি দুই বছরের মধ্যে রাজ্যের খোলাস পাল্টে যাবে৷ রাজ্যে আক্ষরিক অর্থে উত্তর পূর্বের গেটওয়েতে পরিণত হবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে নতুন ত্রিপুরার স্বপ্ণ দেখাচ্ছেন৷  এ স্বপ্ণ সাকার হলে রাজ্য দেশের মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারবে৷ রাজ্যজুড়ে বইবে এক নতুন দিশার হাওয়া৷ রাজ্য ভাসছে এ হাওয়ায়৷

বিজেপি জোট সরকারের বয়স আজও পাঁচ মাসও হয়নি৷ এখনো হাঁটি হাঁটি পা পা৷ এরই মাঝে বিভিন্ন দপ্তরের মন্ত্রিরা নিজেদের যোগত্যা প্রমাণেও সচেষ্ট৷ নতুন মুখ্যমন্ত্রী চাইছেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্ম সংসৃকতি ফিরিয়ে আনেত৷ বিভিন্ন দপ্তরের মন্ত্রীরাও সেই লক্ষ্যে কর্মচারীদের বার বার সতর্ক করছেন৷ মুখ্যমন্ত্রীও বলছেন- সময়ের কাজ সময়ে শেষ করার জন্য৷ মন্ত্রীরাও তাদের দপ্তরের কর্মীদের নির্দিষ্ট সময়ে অফিসে আসার উপর গুরুত্ব দিচ্ছেন৷ এজন্য বিভিন্ন দপ্তরে চালু করা হচ্ছে বায়োমেট্রিক প্রথা৷ ফলে রাজ্য সরকারের কর্মচারীরা একটু সমস্যায় পড়েছেন৷ আরাম আয়েসে অফিসে আসার সিস্টেমটা ধীরে ধীরে যেন লোপ পাচ্ছে৷ তাই সকালে অনেক কর্মচারী নাকে মুখে দুটি ভাত গঁুজে দিয়ে অফিসমুখো হচ্ছে৷

এ পর্যন্ত আমাদের দস্যি ছেলের কোনও দস্যিপনা নেই৷ অফিসে কর্মসংসৃকতি ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন সরকারের উদ্যোগে এ দস্যি ছেলেরও পছন্দের৷ বাম আমলের কর্ম সংসৃকতির প্রতি তারও বিদ্বেষ রয়েছে৷ কিন্তু, বর্তমানেও তার মনে একটা প্রশ্ণ উঁকি ঝুঁকি দিচ্ছে৷ তা হল নির্দিষ্ট সময়ে অফিসে আসলে কি কর্ম সংসৃকতি ফিরে আসবে? পঁচিশ বছরের মানসিকতা কি এক ফুৎকারে উড়ে যাবে? সঠিক সময়ে অফিসে এসে কর্মীরা কি কর্মমুখী হয়ে পড়বে৷ আসলে তার জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন৷ কর্মচারীদেরকে সেই বিষয়ে সচেতন করতে হবে৷ তা না হলে নতুন সরকারের সব উদ্যোগ রসাতলে যাবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top