News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন দুই পাক ওপেনার
Image

একদিনের ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন দুই পাক ওপেনার

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : একদিনের ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। শুক্রবার বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ২৫২ বলে ৩০৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে বিশ্বরেকর্ড গড়লেন দুই পাক ওপেনার।
ক্রিকেটের ইতিহাস ওপেনিং জুটিতে এর আগে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রীলঙ্কার সনথ জয়সূর্য ও উপুল থারাঙ্গা। ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুই লঙ্কান ক্রিকেটার ওপেনিং জুটিতে ১৯১ বলে ২৮৬ রান করেছিলেন। এর ১২ বছর পর একদিনের ক্রিকেটে ওপেনিং জুটিতে নতুন কীর্তি গড়লেন ইমাম-জামান।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। ব্যাট হাতে নেমে অবলীলায় রান তোলেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম এবং জামান। ১০৬ বলে প্রথমে শতরানের জুটি, ১৯০ বলে ২০০ রানের জুটি এবং ২৫০ বলে ৩০০ রানের ঘরে পৌঁছে যান ইমাম-জামানের জুটি। ইনিংসের ২৫২তম বলে ইমাম-উল-হক আউট হলে ওপেনিং জুটি ভাঙে। স্কোর বোর্ডে তখন রান ৩০৪।
শুধুমাত্র ওপেনিং জুটিতেই নয়, পাকিস্তানের হয়ে যে কোনও উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন ইমাম-জামানের দখলে। এর আগে পাকিস্তানের হয়ে যে কোনও উইকেট জুটিতে সর্বোচ্চ রান ছিল আমির সোহেল ও ইনজামাম-উল-হকের। ১৯৯৪ সালে শারজাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে ২৬৩ রান করেছিলেন ওই জুটি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top