News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে লজ্জার হার ভারতের

ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে লজ্জার হার ভারতের

লন্ডন, ২০ জুলাই (হি.স.) : ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে লজ্জার হার ভারতের৷ বেসরকারি টেস্টে ইংল্যান্ড লায়ন্স ভারতীয় এ দলকে হারাল ২৫৩ রানে৷ দ্বিতীয় ইনিংসে ৪২১ রান তাডা় করতে নেমে ৪৪ ওভারে ১৬৭ রানে ভারতীয় এ দলের ইনিংস গুটিয়ে যায়৷ প্রথম ইনিংসেও ব্যাট হাতে হতাশ করেছে ভারতীয় এ দল৷ তাঁদের ইনিংস শেষ হয় ১৯৭ রানে৷
cricket
প্রথম ইনিংসে ৪২৩ রান তুলেছিল ইংল্যান্ড লায়ন্স৷ কুকের ১৮০ ও মালান ৭৪ রান করেন৷ পাহাড় প্রমাণ সেই রান তাড়া করতে নেমে ভারতীয় এ দলের হয়ে ৬২ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন পৃথ্বী শ৷ মুরলী বিজয় ফেরেন ৮ রানে৷ অধিনায়ক করুন নায়ারের সংগ্রহ ৪ রান৷ ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম প্রধান স্তম্ভ অজিঙ্ক রাহানে এক রানের জন্য অর্ধশতরান মাঠে ফেলে আসেন৷ ১৩৭ বলে রাহানের সংগ্রহ ৪৯ রান৷ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত ব্যাট হাতে আশা জাগালেন৷ ১১১ বল খেলে তাঁর ব্যাট থেকে এল ৫৮ রান৷
ঋষভ-রাহানে-পৃথ্বীরা রান পেলেও ইংল্যান্ড লায়ন্সের বোলিংয়ের সামনে বাকি ব্যাটসম্যানরা এসেই ফিরে যান৷ ভারতীয় এ দলের প্রথম ইনিংস শেষ হয় ১৯৭ রান৷ এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৪ রানে ইনিংস ছেড়ে দেয় ইংল্যান্ড লায়ন্স৷ দ্বিতীয় ইনিংসে ৪২১ রান তাড়া করতে নেমে রাহানে ৪৮ রান ও ঋষভ ৬১ রান করলেও হার বাঁচাতে পারেনি ভারতীয় এ দল৷ রাহানেরা ১৬৭ রানে অলরাউট হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top