News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক নিয়োগে ছাড় দেওয়া হবে ঃ প্রকাশ জাভড়েকর
Image

শিক্ষক নিয়োগে ছাড় দেওয়া হবে ঃ প্রকাশ জাভড়েকর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ শিক্ষক নিয়োগে এককালিন ছাড় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয়

বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ পাশাপাশি আরোও দুটি কেন্দ্রীয় বিদ্যালয় রাজ্যে স্থাপন করা হবে বলে তিনি মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাক্ষাৎকালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মুখ্যমন্ত্রীকে এই আশ্বাস দিয়েছেন৷
শিক্ষক নিয়োগে এক কালীন ছাড়ের দাবি জানিয়েছে রাজ্য সরকার৷ বেশ কিছুটা সময় অতিক্রান্ত হলেও কেন্দ্রের তরফে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ ফলে, শিক্ষক নিয়োগে সমস্যা কাঁটছে না রাজ্যের৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে শিক্ষক নিয়োগে সমস্যা গুলি তুলে ধরেন৷ বিএড কিংবা ডিএলএড ডিগ্রি ধারীদের অভাবের কারণে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না৷ বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীকে বিস্তারিত ভাবে জানান মুখ্যমন্ত্রী৷ তিনি এ বিষয়ে শীঘ্রই ছাড় দেওয়ার অনুরোধ রাখেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে৷ রাজ্যের সমস্যা সম্পর্কে আবারও অবহিত হয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন রাজ্যের দাবি শীঘ্রই পূরণ করা হবে৷ কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, শিক্ষক নিয়োগে এককালীন ছাড় দেওয়ার রাজ্য সরকারের দাবি যত তাড়াতাড়ি সম্ভব বিবেচনার জন্য তিনি মন্ত্রককে নিদের্শ দেবেন৷ সে মোতাবেক সিদ্ধান্ত রাজ্য সরকারকে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে৷
এদিকে, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মানব উন্নয়ন সম্পদ মন্ত্রীর কাছে ধর্মনগর এবং উদয়পুরে দুটি নতুন কেন্দ্রীয় বিদ্যায় স্থাপনের দাবি জানিয়েছেন৷ পাশাপাশি আমবাসাস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়টির আরোও আধুনিকিকরণের দাবি রেখেছেন৷ নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের রাজ্যের প্রস্তাব নিশ্চয় বিবেচনা করা হবে বলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী আশ্বাস দিয়েছেন৷ শুধু তাই নয়, আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করার জন্য তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top