News Flash

  • Home
  • Uncategorized
  • মুড়াবাড়ি গণধোলাই কাণ্ডে ধৃত দুই
Image

মুড়াবাড়ি গণধোলাই কাণ্ডে ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ মুড়াবাড়িতে গুজবের কারণে বহিঃরাজ্যের ফেরিওয়ালা জাহিদ কুরেশিকে গণধোলাইয়ে নৃশংস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে৷ সূত্রের খবর, ধৃত দুজনই আইপিএফটির সমর্থক৷ ফলে, তাদের গ্রেপ্তারের ঘটনায় ঝামেলা হতে পারে অনুমান করে বৃহস্পতিবার মোহনপুর মহকুমা প্রশাসন আগাম সতর্কতা অবলম্বন করেছে৷ এদিন সকালে প্রায় ২ ঘন্টা মোহনপুরে যানচলাচল বন্ধ রেখেছে মহকুমা প্রশাসন৷ পরিস্থিতি স্বাভাবিক নিশ্চিত হয়ে পরবর্তী সময়ে যানচলাচল চালু করে দেয় মহকুমা প্রশাসন৷
বুধবার গভীর রাতে সিধাই থানার পুলিশ মুড়াবাড়ি এলাকা থেকে জাহিদ কুরেশিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করেছে৷ তারা আইপিএফটি সমর্থক বলে অনুমান করা হচ্ছে৷ তাদের গ্রেপ্তারের ঘটনায় প্রশাসন ঝামেলা হবে বলে অনুমান করেছিল৷ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ পুলিশ সূত্রে খবর, ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ গণধোলাইয়ে বহিঃরাজ্যের ফেরিওয়ালাকে হত্যার ঘটনায় জড়িতদের সম্পর্কে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top