News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রখ্যাত কবি ও গীতিকার গোপালদাস নীরজ, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Image

প্রয়াত প্রখ্যাত কবি ও গীতিকার গোপালদাস নীরজ, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

লখনউ ও নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): সাহিত্য ও সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি| প্রয়াত হলেন প্রখ্যাত প্রখ্যাত কবি, গীতিকার এবং লেখক গোপালদাস সাক্সেনা ‘নীরজ’| বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ জীবনাবসান হয়েছে তাঁর| প্রখ্যাত কবি তথা গীতিকার গোপালদাস ‘নীরজ’-এর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর| এইমস ট্রমা সেন্টারের প্রধান ড. রাজেশ মালহোত্রা জানিয়েছেন, কালজয়ী সঙ্গীতের রচয়িতা পদ্মশ্রী ও পদ্মভূষণ গোপালদাস নীরজ সম্প্রতি মাথায় চোট পেয়েছিলেন| এরপর আগ্রায় তাঁর চিকিত্সা চলছিল| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এইমস-এ স্থানান্তরিত করা হয়| তাঁর কিডনির সমস্যা ছিল, এমনকি মাথায় চোটও ছিল| সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর|’
প্রখ্যাত কবি তথা গীতিকার ‘নীরজ’-এর আসল নাম হল, গোপালদাস সাক্সেনা| উত্তর প্রদেশের এটাহ জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি| খুব ছোট বয়সে বাবা হারিয়েছিলেন কবি ‘নীরজ’| প্রখ্যাত কবির প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ বিশিষ্টজনেরা| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘‘প্রখ্যাত কবি এবং গীতিকার শ্রী গোপালদাস ‘নীরজ’-এর প্রয়াণে দুঃখিত|’ টুইটার মারফত শোকবার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, ‘কবি এবং গীতিকার শ্রী গোপালদাস নীরজজি-র প্রয়াণে শোকাহত| তিনি সর্বদাই স্মরণীয় হয়ে থাকবেন|’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top