News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ২০১২ সালে নিয়োগপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষকরা
Image

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ২০১২ সালে নিয়োগপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে মিলিত হয়েছেন অনিয়মিত বিজ্ঞান স্নাতক শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে তারা সন্তুষ্ট।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার গভীর রাতে তাঁর সরকারি আবাসের সামনে গিয়ে হাজির হন ২০১২ সালে চাকরিতে নিয়োগপ্রাপ্ত ৯৬২ জন বিজ্ঞানশিক্ষক। সকালে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে সাক্ষাতকারে মিলিত হন।
জানা গেছে, তাঁরা তাঁদের চাকরি নিয়মিত করার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। একই সাথে একই দাবি নিয়ে এদিন রাতেই কৃষি উদ্যান বাগিচা কর্মীরাও মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে হাজির হন।

তাঁরা জানান, পূর্বতন সরকারের কাছেও তাঁরা তাঁদের এই দাবি পেশ করেছিলেন। কিন্তু তদানীন্তন সরকার তাঁদের দাবির ব্যাপারে কোনও প্রকার গুরুত্ব আরোপ করেনি। এখন সরকার পরিবর্তন হয়েছে। তাঁদের আশা, এবার তাঁদের দাবি পূরণ হবে। তারা জানান, ২০১২ সালে রাজ্য সরকারের শিক্ষা দফতরে চাকরি প্রাপ্ত ৯৬২ জন শিক্ষক-শিক্ষিকাদের পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত তাঁদের নিয়মিত করা হয়নি। সে জন্য এই সব বিজ্ঞানশিক্ষকরা অনুনয়-বিনয় জানাতে এবং প্রদেয় প্রতিশ্রুতি রূপায়ণের জন্য অনুরোধ রাখতে মাঝরাতে এসে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে।
সকাল হতেই মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমস্যাগুলি পূরণে যথাসম্ভব তাঁর সাধ্যমতো সব চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে খুব খুশি বিজ্ঞানশিক্ষকরা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top