News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়বে সমাজবাদী পার্টি: অখিলেশ যাদব
Image

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়বে সমাজবাদী পার্টি: অখিলেশ যাদব

ভোপাল, ১৯ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবে সমাজবাদী পার্টি। বৃহস্পতিবার অখিলেশ যাদব এবিষয়ে সবুজ সংকেত দেন। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচন সমাজবাদী পার্টি লড়াই করবে কিনা সেই বিষয়ে কিছু জানাননি তিনি।
মধ্যপ্রদেশে দুইদিনের সফরে এসেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। এদিন তিনি বলেন, মধ্যপ্রদেশে নির্বাচনে লড়বে বলে সমাজবাদী পার্টির তরফ থেকে ঠিক করা হয়েছে। দল জোটের পক্ষে। দেশের জন্য লড়াইকে দুর্বল হতে দেওয়া যাবে না। বিধানসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টি সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে ৫১জন পরিদর্শক কাজ করছে। রাজ্যের কোন কোন জেলায় দলের ক্ষমতা রয়েছে আর কোনটাতে নেই তা খতিয়ে দেখবে এই ৫১জন পর্যবেক্ষক। পরে দলের হাইকম্যান্ডে কাছে রিপোর্ট জমা দেবে তারা।
সম্প্রতি বিভিন্ন উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি। মধ্যপ্রদেশে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে কিনা সেই প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথের সঙ্গে এবং কংগ্রেস দলটি সঙ্গে আমরা ভাল সম্পর্ক রয়েছে। কিন্তু জোট নিয়ে কোনও আলোচনা হয়নি।
রাজ্যের শাসল দল বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অখিলেশ যাদব বলেন, সোশ্যাল মিডিয়া অপব্যবহার করে বিজেপি বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছে। এটি রোখার জন্য সমাজবাদী পার্টিও নিজেদের ডিজিট্যাল সেলকে শক্তিশালী করেছে। মধ্যপ্রদেশে ১৫ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও কৃষক দুর্দশা এবং নারী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top