News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কারবারের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলছে ত্রিপুরা সরকার
Image

নেশা কারবারের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলছে ত্রিপুরা সরকার

আগরতলা, ১৮ জুলাই, (হি.স.) : বিগত ২৫ বছরে বাম সরকার মাত্র একজন গাঁজা কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করেছে। কিন্তু বর্তমান সরকার তাদের চার মাসে ১০০ জনের বেশি মাদক কারবারিকে আটক করেছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, সরকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইন প্রণয়নের পরিকল্পনা নিচ্ছে। কোনও অবস্থাতেই এই রাজ্যকে ভিত্তি করে নেশা কারবার চলতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে চরম শাস্তির বিধান রয়েছে। তিনি বলেন, সরকার চাইছে, মাদক পাচারকারীদের গ্রেফতার করার পর যাতে তারা আইনের ফাঁক গলিয়ে জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসার সঙ্গে যুক্ত না হতে পারে সে জন্য কড়া আইনের প্রয়োজন। মাদক পাচারকারীদের যেন আজীবন কারাবাসের ব্যবস্থা করা যায় এই ব্যবস্থা করা জরুরি বলেও জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, খুবই দুঃখের বিষয়, তদানীন্তন বামফ্রন্ট সরকার যা করেছে তার জন্য জনগণ তাঁদের কোনওদিন ক্ষমা করবে না। গত ২৫ বছরে বিগত বাম সরকার মাত্র একজন গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করেছে।
তিনি আরও বলেন, বিজেপি-আইপিএফটি জোট সরকার গত চার মাসে ত্রিপুরা রাজ্য ২০ হাজার কেজি গাঁজা পাচারকালে আটক করা হয়েছে। ১০০ জনের বেশি মাদক কারবারিকে আটক করে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা জানতে পেড়েছে, আগে বছরে ত্রিপুরায় এক লক্ষ কেজির বেশি গাঁজা চাষ হত। এখন আর এ সব হতে দেওয়া হবে না। শুধু গাঁজাই নয় কোনও অবৈধ নেশা কারবার এই রাজ্যে আর চলতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেব।

Releated Posts

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top