News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণ থানায় মামলা, অভিযুক্ত পলাতক
Image

নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণ থানায় মামলা, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুলাই৷৷ কৈলাসহর মহিলা থানার অন্তর্গত মনুভ্যালী গ্রাম পঞ্চায়েতের জীবন টিলা এলাকায় সপ্তম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণ করা হয়৷ কৈলাসহর মহিলা থানায় মামলা হয়৷ অভিযুক্ত বিশ্বজিৎ উরাং পলাতক৷ বিকাল চারটা নাগাদ ঐ নাবালিকা বাড়ী থেকে বের হয়েছিল গরু আনার জন্য৷ এই সময় একই এলাকার এতোয়ারী উরাং এর ছেলে বিশ্বজিত উরাং (ছাবিবশ) নাবালিকাকে ধরে পাশের জঙ্গলে টেনে নেয়ার চেষ্টা করলে তখন সে চিৎকার শুরু করলে বিশ্বজিত তার গায়ের গেঙ্গী খুলে নাবালিকার মুখ বেধে দেয়৷ চিৎকার শুনে বাড়ী থেকে মেয়েটির বাবা ছুটে আসলে বাবার মুখে লাঠি দিয়ে আঘাত করে৷ তাতে বাবা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়৷ এরপর নাবালিকাকে বিশ্বজিত জোর করে ধর্ষণ করে৷ পূজা মনুভ্যালী হাইসুকলের সপ্তম শ্রেণীর ছাত্রী৷ পূজার বাবা পেশায় কৃষক এবং মা মনুভ্যালী চা বাগানে কাজ করে অর্থাৎ বাগান শ্রমিক৷ ঘটনার পর নাবালিকার বাবা কৈলাসহর শহরে জেলা কংগ্রেস ভবনে এসে ত্রিপুরা রাজ্য প্রবেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য্যকে সব ঘটনা খুলে বলে৷ রুদ্রেন্দু ভট্টাচার্য নাবালিকার বাবাকে অভিযোগ পত্র লিখে দিয়ে মহিলা থানায় পাঠায় এবং সংবাদ প্রতিনিধিদের সামনে বলেন, কৈলাসহর মহিলা থানায় মামলা হয়েছে এবং মামলাটি রেজিস্ট্রি হয়েছে৷ মামলার নম্বর হল ২৬/২০১৮৷ পুলিশ অভিযুক্তকে খুজঁতে কয়েকবার বাড়ীতে গিয়ে এবং বিভিন্ন জায়গায় তল্লাশী করছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top