News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে ২৫০ মিটার গভীর খাদে পড়ল বাস, মৃত্যু ১০ জন যাত্রীর
Image

উত্তরাখণ্ডে ২৫০ মিটার গভীর খাদে পড়ল বাস, মৃত্যু ১০ জন যাত্রীর

দেহরাদূন, ১৯ জুলাই (হি.স.): আবারও ভয়াবহ দুর্ঘটনা উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ডে| ভয়াবহ বাস দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালেন অন্তত ১০ জন যাত্রী| মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে ন’জন| বৃহস্পতিবার সকালে ঋষিকেশ-গঙ্গোত্রেী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায় উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর যাত্রীবোঝাই একটি বাস| ‘অভিশপ্ত’ ওই বাসটিতে চালক ও কন্ডাক্টর সহ অন্ততপক্ষে ২৫ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও গুরুতর আহত হয়েছেন ন’জন| বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল ও বিশাল পুলিশ বাহিনী| পরে দুর্ঘটনাস্থলে পৌঁছন জেলা ম্যাজিস্ট্রেট, উপ-জেলা ম্যাজিস্ট্রেট সহ শীর্ষস্থানীয় আধিকারিকরা| আহতদের উদ্ধার করার পর হেলিকপ্টারের সাহায্যে এইমস-এ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ঋষিকেশ-গঙ্গোত্রেী হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, সূর্যধরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায় উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর যাত্রীবোঝাই ওই বাস| বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তেহরি থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং দমকল, পাশাপাশি চম্বা থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছয় ডিজাস্টার রেসপন্স ফোর্স| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন যাত্রী| দুর্ঘটনাগ্রস্ত বাসে চালক ও কন্টাক্টর সহ অন্ততপক্ষে ২৫ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ন’জন গুরুতর আহত হয়েছেন| জোর তত্পরতায় চলছে উদ্ধারকাজ|
ভয়াবহ বাস দুর্ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উত্তরাখণ্ড সরকার| পাশাপাশি হতাহতদের আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার| রাজ্য প্রশাসন সূত্রের খবর, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হবে| ভয়াবহ দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top