News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের সংকটে দেবীপুরের জনগণ
Image

পানীয় জলের সংকটে দেবীপুরের জনগণ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৭ জুলাই ৷৷ দশদিন যাবৎ পানীয় জলের সংকটে ভুগছে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের জনগন৷ জানা যায়, দেবীপুর পঞ্চায়েত সংলগ্ণ ওয়াটার সাপ্লাইটি দশ দিন যাবৎ অচল হয়ে পরে আছে  কিছু দিন পর পর ওয়াটার সাপলাইটি নষ্ট হয়ে যায়৷ রাজ্যে বাম শাসনে ওয়াটার সাপলাইটি প্রতিষ্ঠিত হয়৷ পঞ্চায়েতের মাধ্যমে সাপলাইয়ের অপারেটের নিযুক্ত করা হয়৷ বাম শাসনের ক্ষমতাচ্যুত হওয়ার পর কিছু স্থানীয় বিজেপি সমর্থক কারিরা অপারেটারের চাবি ছিনিয়ে নেয়৷ পরে প্রশিক্ষন ছাড়া লোক দিয়ে সাপলাইট চালানো হয়৷ যার ফলে কিছু দিন যেতে না যেতেই সাপলাইটি অচল হয়ে পরে৷ কিন্তু সেই অসুবিধায় ভুগতে হচ্ছে এলাকার জনগনের৷ দশদিন পেরিয়ে গেলে এখনো দেবীপুর পঞ্চায়েতের পানীয় জলের সাপলাইটি সংস্কার হচ্ছে না৷ পানীয় জলের সংকটে পঞ্চায়েতের জনগন৷ দুই তিন কিলোমিটার পায়ে হেঁটে পানীয় জল আনতে হচ্ছে লোকদের৷ দেবীপুর পঞ্চায়েত এলাকার জনগন রাজ্যের সরকারের কাছে বার্তা দিতে চাইছে যে এলাকার পানীয় জলের সমস্যা গুলি যে দ্রুত সমাধান করেন৷ যদি দ্রুত সমাধান না করা হয় তাহলে দেবীপুর পঞ্চায়েতের জনগন বৃহত্তম আন্দোলনে নামবে৷ এমন কি এলাকার রাস্তা অবরোধে নামবে গ্রামের মহিলারা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top