নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৭ জুলাই ৷৷ দশদিন যাবৎ পানীয় জলের সংকটে ভুগছে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের জনগন৷ জানা যায়, দেবীপুর পঞ্চায়েত সংলগ্ণ ওয়াটার সাপ্লাইটি দশ দিন যাবৎ অচল হয়ে পরে আছে কিছু দিন পর পর ওয়াটার সাপলাইটি নষ্ট হয়ে যায়৷ রাজ্যে বাম শাসনে ওয়াটার সাপলাইটি প্রতিষ্ঠিত হয়৷ পঞ্চায়েতের মাধ্যমে সাপলাইয়ের অপারেটের নিযুক্ত করা হয়৷ বাম শাসনের ক্ষমতাচ্যুত হওয়ার পর কিছু স্থানীয় বিজেপি সমর্থক কারিরা অপারেটারের চাবি ছিনিয়ে নেয়৷ পরে প্রশিক্ষন ছাড়া লোক দিয়ে সাপলাইট চালানো হয়৷ যার ফলে কিছু দিন যেতে না যেতেই সাপলাইটি অচল হয়ে পরে৷ কিন্তু সেই অসুবিধায় ভুগতে হচ্ছে এলাকার জনগনের৷ দশদিন পেরিয়ে গেলে এখনো দেবীপুর পঞ্চায়েতের পানীয় জলের সাপলাইটি সংস্কার হচ্ছে না৷ পানীয় জলের সংকটে পঞ্চায়েতের জনগন৷ দুই তিন কিলোমিটার পায়ে হেঁটে পানীয় জল আনতে হচ্ছে লোকদের৷ দেবীপুর পঞ্চায়েত এলাকার জনগন রাজ্যের সরকারের কাছে বার্তা দিতে চাইছে যে এলাকার পানীয় জলের সমস্যা গুলি যে দ্রুত সমাধান করেন৷ যদি দ্রুত সমাধান না করা হয় তাহলে দেবীপুর পঞ্চায়েতের জনগন বৃহত্তম আন্দোলনে নামবে৷ এমন কি এলাকার রাস্তা অবরোধে নামবে গ্রামের মহিলারা৷
পানীয় জলের সংকটে দেবীপুরের জনগণ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















