নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুলাই ৷৷ গতকাল গভীর রাতে বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাট কালীবাড়ি সংলগ্ণ জাতীয় সড়কের উপর এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ পাওয়া গেছে৷ তাঁর বয়স আনুমানিক ঊনচল্লিশ৷ বিশ্রামগঞ্জ থানার এসআই রিংমাইমনি হালাম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়৷ মৃতদেহটি উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ পুলিশের প্রাথমিক ধারণা গাড়ী থেকে পরে তার মৃত্যু হয়েছে অথবা কোন ছোট গাড়ী ধাক্কা দিয়ে চলে গিয়েছে৷ তাতেই মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় মহিলার৷ তার পরিচয় বা কোন আত্মীয়স্বজন আছে কিনা কেউ খবর পায়নি মৃতার৷ তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মহিলা ছিল রোগাগ্রস্ত৷ আবার জনমনে এও প্রশ্ণ উঠেছে এই নির্জন স্থানে কিভাবে মহিলা এলো৷ মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের পর বিশ্রামগঞ্জের মর্গে রাখা হয়েছে৷

বিশ্রামগঞ্জে মহিলার মৃতদেহ উদ্ধার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















