News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ, অনাস্থা প্রস্তাব তৃণমূল-আরজেডি-র
Image

বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ, অনাস্থা প্রস্তাব তৃণমূল-আরজেডি-র

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): আশঙ্কা ছিল, আর সেই আশঙ্কাই সত্যি হল| সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল হল লোকসভা ও রাজ্যসভা| সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভায় গণপিটুনি নিয়ে আলোচনার দাবি তুলে হইহট্টগোল করলেন তৃণমূল কংগ্রেস এবং আরজেডি সাংসদ| সংসদে বিক্ষোভ দেখিয়েছে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সাংসদরাও| যদিও, সংসদের বাদল অধিবেশন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সমস্ত রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, ‘আমরা আশা রাখছি সংসদের বাদল অধিবেশন সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে| সমস্ত বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সরকার|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সংসদের বাদল অধিবেশনে দেশবাসীর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে| সমস্ত অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে সুপরামর্শ এবং আলোচনার আশা রাখবো আমরা|’
প্রধানমন্ত্রীর আবেদন সত্ত্বেও, বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল হল সংসদ| গোরক্ষার নামে গণপিটুনি নিয়ে আলোচনার দাবিতে সরব হন তৃণমূল এবং আরজেডি সাংসদরা| পাশাপাশি অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজের দাবিতে সরব হন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সাংসদরা| তুমুল হইহট্টোগোলের কারণে দুপুর ১২টা পর্যন্ত স্থগিত রাখা হয় রাজ্যসভার অধিবেশন| গোরক্ষার নামে গণপিটুনির ঘটনায় লোকসভায় অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল এবং আরজেডি| পাশাপাশি গণপিটুনি এবং স্বামী অগ্নিবেশকে হামলার প্রেক্ষিতে রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব আনেন সিপিআই সাংসদ ডি রাজা| প্রসঙ্গত, বুধবার, ১৮ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন| বাদল অধিবেশন চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top