News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে রাশিয়ান যুবতীকে গণধর্ষণ, আটক ছ’জন সন্দেহভাজন
Image

তামিলনাড়ুতে রাশিয়ান যুবতীকে গণধর্ষণ, আটক ছ’জন সন্দেহভাজন

তিরুবন্নামালাই (তামিলনাড়ু), ১৮ জুলাই (হি.স.): আবারও নক্ক্যারজনক ঘটনা| তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ের একটি অ্যাপার্টমেন্ট গণধর্ষণের শিকার হলেন এক রাশিয়ান যুবতী| অভিযোগ, মাদক খাইয়ে সম্ভ্রমহানি করা হয় ওই বিদেশি যুবতীর| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ছ’জন সন্দেহভাজনকে আটক করেছেন তদন্তকারীরা অফিসাররা| তিরুবন্নামালাইয়ের সাব-ইন্সপেক্টর জে ইল্লাভারসি এই ঘটনায় ধর্ষণের মামলা রুজু করেছেন|
রাশিয়ান যুবতীকে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে বুধবার জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ‘নির্যাতিতা যুবতী এই মুহূর্তে হাসপাতালে চিকিত্সাধীন এবং এখনও তাঁর জ্ঞানও ফেরেনি| তাই এখনই কোনও কিছু বলা সম্ভব নয়| তাছাড়া ওই যুবতী শুধুমাত্র রাশিয়ান ভাষায় কথা বলতে পারেন, তাই তাঁর সঙ্গে কথা বলার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে| তদন্ত চলছে|’ তামিলনাড়ুর মন্দির শহর তিরুবন্নামালাইয়ে বেড়াতে এসেছিলেন রাশিয়ান ওই যুবতী| অভিযোগ, একটি অ্যাপার্টমেন্টে তাঁকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়| এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ| পুলিশের আশ্বাস, দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top