News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী সরকারের উন্নয়ন নীতি সাম্প্রদায়িক নয়, সার্বজনীন: মুক্তার আব্বাস নাকভি
Image

মোদী সরকারের উন্নয়ন নীতি সাম্প্রদায়িক নয়, সার্বজনীন: মুক্তার আব্বাস নাকভি

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): মোদী সরকারের উন্নয়ন নীতি সাম্প্রদায়িক নয়, সার্বজনীন। মঙ্গলবার এক সভায় এমনই জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।
এদিন মুক্তার আব্বাস নাকভি বলেন, কোনও রকমের পক্ষপাতিত্ব ছাড়াই আমাদের সরকার উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে চলেছে। তোষণ ছাড়া ক্ষমতায়নের পথে দেশ এগিয়ে চলেছে। বিগত চার বছরে যারা অভাবী তাদের কাছে উন্নয়নকে নিয়ে যাওয়া গিয়েছে। পক্ষপাতিত্ব এবং দালাল রাজের উপর রাশ টানা গিয়েছে। বিজেপি সরকারের আমলে মেয়েদের স্কুল ছুটের পরিমাণ কমে গিয়েছে। সরকার চায় স্কুল ছুটের পরিমাণ একেবারে শূন্যে নামিয়ে আনা। দেশের প্রায় দুই কোটি মেয়েকে কেন্দ্র বৃত্তি দিয়েছে। জনগণ এবং সরকার উন্নয়ন বিরোধীদের রোখার জন্য তৎপর। ৪৮ বছরে যা হয়নি তা বিগত ৪৮ মাসে করে দেখিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। হাসপাতাল, স্কুল, কলেজ, পানীয় জল সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকার উল্লেখজনক কাজ করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top