News Flash

  • Home
  • Uncategorized
  • মানসিক অবসাদের জের, জম্মুতে আত্মঘাতী সেনা জওয়ান
Image

মানসিক অবসাদের জের, জম্মুতে আত্মঘাতী সেনা জওয়ান

জম্মু, ১৭ জুলাই (হি.স.): জম্মু-র আখনুর সেক্টরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সেনাবাহিনীর একজন জওয়ান| আত্মঘাতী সেনা জওয়ানের নাম হল, রাইফেলম্যান রণবীর সিং (২৮)| তাঁর বাড়ি পঞ্জাবে| মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার| প্রকাশ্যে এসেছে মঙ্গলবার| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, আখনুর সেক্টরের খৌর এলাকায় হামিরপুর নওয়ান মিলিটারি গ্যারিসন ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় ছিলেন সেনা জওয়ান রাইফেলম্যান রণবীর সিং| আচমকাই গুলির শব্দ শোনা যায়, তত্ক্ষণাত্ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সেনা জওয়ান রণবীর|
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| কি কারণে তিনি আত্মঘাতী হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন ওই সেনা জওয়ান| মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top