News Flash

  • Home
  • Uncategorized
  • ভয় ও অরাজকতার ক্ষেত্রে রাজ্যকেই দায়িত্ব পালন করতে হবে, নজরদারি সংক্রান্ত মামলায় রায় সুপ্রিম কোর্টের

ভয় ও অরাজকতার ক্ষেত্রে রাজ্যকেই দায়িত্ব পালন করতে হবে, নজরদারি সংক্রান্ত মামলায় রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না| ভয় ও অরাজকতার ক্ষেত্রে রাজ্য প্রশাসনকে নিজস্ব দায়িত্ব পালন করতে হবে| নজরদারি সংক্রান্ত মামলায় এমনই রায় দিল সুপ্রিম কোর্ট| পাশাপাশি এই ধরনের ঘটনা মোকাবিলার জন্য সংসদকে নতুন আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত| জাতির জনক মহাত্মা গান্ধীর নাতি, বিশিষ্ট সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা সহ সমাজকর্মীদের দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে শীর্ষ আদালত সংশ্লিষ্ট রাজ্য গুলিকে এই ধরনের ঘটনা কড়া হাতে দমনের পরামর্শ দিয়েছে|
বিভিন্ন রাজ্যে স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব ও মোবাইল গুজবে গণপিটুনির বিষয় উল্লেখ করে শীর্ষ আদালতে একটি পিটিশন দাখিল করেন বিশিষ্ট সমাজকর্মীরা| সেই পিটিশনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি দীপক মিশ্র-র নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ভয় ও অরাজকতার ক্ষেত্রে রাজ্য প্রশাসনকে নিজস্ব দায়িত্ব পালন করতে হবে| হিংসা কখনই বরদাস্ত করা যাবে না| কঠোর হাতে এর মোকাবিলা করতে হবে| এ বিষয়ে কি পদক্ষেপ করেছে রাজ্যগুলি, সে বিষয়ে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত| আগামী ২৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত| শীর্ষ আদালতের রায়ের প্রেক্ষিতে সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা জানিয়েছেন, শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্য প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে| কোনও রকম হিংসাকে বরাদস্ত করা যাবে না|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top