News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশি মুদ্রা পাচারের প্রচেষ্টা, দমদম বিমানবন্দরে প্রচুর পরিমাণে ডলার সহ ধৃত দু’জন যাত্রী
Image

বিদেশি মুদ্রা পাচারের প্রচেষ্টা, দমদম বিমানবন্দরে প্রচুর পরিমাণে ডলার সহ ধৃত দু’জন যাত্রী

কলকাতা, ১৭ জুলাই (হি.স.): বড়সড় সাফল্য পেলেন শুল্ক দফতরের আধিকারিকরা| নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হল ১ লক্ষ ৫৫ হাজার মার্কিন ডলার| ভারতীয় মুদ্রায় বাজেয়াপ্ত হওয়া ডলারের মূল্য হল ১ কোটি ৫ লক্ষ ৪০ হাজার টাকা| মার্কিন ডলার পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জন যাত্রীকে| তবে, ধৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| মঙ্গলবার সকালে শুল্ক দফতরের আধিকারিক সন্তোষ এস জানিয়েছেন, সোমবার রাতে ভুটান এয়ারলাইন্সের একটি বিমানে বিপুল পরিমাণ মার্কিন ডলার ব্যাঙ্ককে পাচার করার ছক কষেছিল দু’জন যাত্রী| দুই যাত্রীর কাছে ট্রলি ব্যাগ ছিল, সেটা অবশ্য স্বাভাবিক ব্যাপার| কিন্তু, তাঁদের মধ্যে একজনের হাতে ছিল কার্ডবোর্ড বক্স| পরীক্ষা করার সময় শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হয়| স্ক্যানিং করার সময় কার্ডবোর্ডের তলা থেকে উদ্ধার হয় ১ লক্ষ ৫৫ হাজার মার্কিন ডলার| তত্ক্ষণাত্ দুই যাত্রীকে গ্রেফতার করে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)|
শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রাত তখন এগারোটা হবে| ট্রলি ব্যাগ হাতে দু’জন যাত্রী নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন| তাঁদের মধ্যে একজনের হাতে ছিল কার্ডবোর্ড বক্স| তাঁদের দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)-এর| সঙ্গে সঙ্গে দু’জনকে আটক করা হয়| এরপর তাঁদের মধ্যে একজন যাত্রীর কাছে থাকা কার্ডবোর্ড বক্স স্ক্যানিং করার দেখা যায় ওই কার্ডবোর্ডের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে মার্কিন ডলার| মোট ১,৫৫০টি ১০০ ডলারের নোট উদ্ধার হয়| গ্রেফতার করা হয় দু’জন যাত্রীকে| শুল্ক দফতরের গোয়েন্দারা জানতে পেরেছেন, ভুটান এয়ারলাইন্সের বি৩-৭০০ বিমানে বিপুল পরিমাণ মার্কিন ডলার ব্যাঙ্ককে পাচার করার ছক কষেছিল ওই দু’জন যাত্রী| হাওয়ালার মাধ্যমে ডলার ব্যাঙ্ককে নিয়ে যাচ্ছিল তারা| ধৃত দু’জন ক্যারিয়ারের কাজ করে| আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক দফতরের আধিকারিকরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top