News Flash

  • Home
  • Uncategorized
  • দায়িত্ব নিয়েই নতুন উপচার্যের হুঁশিয়ারি, কোনও অনিয়মই বরদাস্ত করা হবে না
Image

দায়িত্ব নিয়েই নতুন উপচার্যের হুঁশিয়ারি, কোনও অনিয়মই বরদাস্ত করা হবে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য্য পদে দায়িত্বভার নিলেন ডঃ বিজয় কুমার থারুরকর৷ তিনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য্য৷ বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের প্রধান এবং মহারাষ্ট্রের অ্যাকাডেমিক স্টাফ কলেজের অধিকর্তার দায়িত্বে ছিলেন তিনি৷ সোমবার সকালে তিনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য্য পদে দায়িত্ব নিয়েছেন৷ দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডঃ বিজয় কুমার লক্ষ্মীকান্ত থারুরকরকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেছেন৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক এবং কর্মচারীরা অভিনন্দন জানান৷ দায়িত্বভার গ্রহণ করে তিনি সকল কর্মচারী এবং প্রফেসারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না৷ পড়াশোনা সংক্রান্ত কোনও প্রকার ত্রুটি যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নবাগত উপাচর্য৷ তিনি এও বলেন, যদি কারোর বিরুদ্ধে শিক্ষার ক্ষেত্রে অনিয়মের খবর আসে তা হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ পূর্বের ন্যায অব্যবস্থা আর চলতে দেওয়া যাবে না৷ একই সঙ্গে নতুন উপাচার্য অধ্যাপকদের উদ্দেশ্যে বলেন তারা যাতে রিসার্চ ওয়ার্ক নিয়মিত করেন৷ দীর্ঘদিন যাবৎ অধ্যাপকরা কোনও ধরনের রিসার্চ ওয়ার্ক করছেন না বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, নতুন উপাচার্য ডঃ বিজয় কুমার লক্ষ্মীকান্ত ধারুরকর ১৯৭৫ সালে তাঁর কর্মজীবন শুরু করে নাসিকের বিটুক কলেজে অধ্যাপনার মাধ্যমে৷ এরপর ১৯৮২ সালে তিনি ঔরঙ্গাবাদের ইউডিএমসিজে কলেজে অধ্যাপনা করেন৷ তাছাড়া তিনি বিভিন্ন ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন৷ অনেক বইও লিখেছেন তিনি৷ যেমন, মারাঠি ভাষায় ২৭টি, ইংরেজিতে ৫টি ইত্যাদি৷ এছাড়া তাঁকে বিভিন্ন সময়ে অনেক পুরস্কারে সম্মানিত করা হয়েছে৷ এছাড়া তাঁর বিভিন্ন গবেষণাপত্রও বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top