News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাইয়ে ১২ বছরের বধির কিশোরীকে ৭ মাস ধরে ধর্ষণের অভিযোগ
Image

চেন্নাইয়ে ১২ বছরের বধির কিশোরীকে ৭ মাস ধরে ধর্ষণের অভিযোগ

চেন্নাই, ১৭ জুলাই (হি.স.) : চেন্নাইয়ের পুরাসাওয়ালকামে ১২ বছরের এক বধির কিশোরীকে টানা ৭ মাস ধরে ধর্ষণ করার অভিযোগ উঠল। অভিযোগ, চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টের খালি ফ্ল্যাটে মাদকাসক্ত করে ওই কিশোরীর উপর যৌন অত্যাচার চালিয়েছে অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষী, কল মিস্ত্রি, লিফ্টম্যান-সহ প্রায় ২২ জন।
ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, ৩০০ ফ্ল্যাটের ওই কমপ্লেক্সের বেশিরভাগই খালি পড়ে রয়েছে। সেখানে তাকে প্রথম ধর্ষণ করে ৬৬ বছরের লিফ্টম্যান। তিনদিন পর সে আরও দুজনকে মদ্যপ অবস্থায় নিয়ে আসে। তারাও মেয়েটিকে ধর্ষণ করে ও ধর্ষণের দৃশ্য ভিডিয়ো রেকর্ডিং করে রাখে। কয়েকদিনের মধ্যেই আরও কয়েকজন তাদের সঙ্গে যোগ দেয় এবং বারবার তারা মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি তার দিদিকে সব কথা জানায়। এরপর দিদি বাবা-মাকে জানালে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। ডাক্তারি চিকিত্‍‌সার পর দেখা গিয়েছে, বহু মানুষ মেয়েটিকে ধর্ষণ করেছে। অভিযুক্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top