News Flash

  • Home
  • Uncategorized
  • যত্ন না নিলে দান করা সম্পত্তি ফিরিয়ে নিতে পারেন বৃদ্ধ বাবা-মা, রায় বম্বে হাইকোর্টের
Image

যত্ন না নিলে দান করা সম্পত্তি ফিরিয়ে নিতে পারেন বৃদ্ধ বাবা-মা, রায় বম্বে হাইকোর্টের

মুম্বই, ১৬ জুলাই (হি.স.) : বৃদ্ধ বাবা-মার যত্ন না নিলে বা তাঁদের হেনস্থা করলে তাঁরা ছেলেকে উপহার দেওয়া সম্পত্তি ফিরিয়ে নিতে পারেন। এমনই রায় দিল বম্বে হাইকোর্ট।
প্রবীণ নাগরিকদের দেখাশোনার বিষয়ে একটি বিশেষ আইনের কথা বলতে গিয়ে বিচারপতি রঞ্জিত মোরে ও অনুজা প্রভুদেশাইয়ের ডিভিশন বেঞ্চ একটি ট্রাইবুনালের নির্দেশ বহাল রেখেছে। পাশাপাশি আন্ধেরির এক প্রবীণের তাঁর ছেলেকে দেওয়া ফ্ল্যাটের ৫০ শতাংশ মালিকানার গিফ্ট ডিড বাতিল করেছে আদালত। ছেলের দায়ের করা পিটিশন খারিজ করে দিয়ে বিচারপতিরা জানিয়েছেন, ‘ছেলে ও বউয়ের অনুরোধে গিফ্ট ডিডটি তৈরি করা হয়েছিল। ফ্ল্যাটের ৫০ শতাংশ শেয়ার দিয়ে দেওয়ার পর তাঁকে ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে ছেলে-বউ দেখবেন এটাই স্বাভাবিক। তবে ছেলে ও বউ বাবাকে দেখাশোনার দায়িত্ব নিলেও তাঁর দ্বিতীয় স্ত্রীর দায়িত্ব নেবে না বলে জানান। কাজেই এই অবস্থায় আমরা ট্রাইবুনালের নির্দেশে (গিফ্ট ডিড বাতিলের নির্দেশ) কোনও ত্রুটি দেখছি না। পিটিশনও গ্রহণ করছি না।’
এই মামলায় প্রবীণ ওই ব্যক্তির প্রথম স্ত্রী মারা যান ২০১৪ সালে। গত বছর তিনি যখন পুনরায় বিয়ে করতে চান, তখন ছেলে ও বউ বলেন, আন্ধেরির ফ্ল্যাটের শতাংশ তাঁদের নামে লিখে দিতে। সংসার শান্ত রাখতে তাও করেন ওই বৃদ্ধ। এরপর থেকেই তাঁর স্ত্রীকে অপমান করা শুরু করেন তাঁর ছেলে ও বউ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top