News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ করানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর
Image

বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ করানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): আসন্ন বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে সোমবার মাইক্র ব্লোগিং সাইট ট্যুইটারে রাহুল গান্ধী লিখেছেন, নারীদের ক্ষমতায়নের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেন প্রধানমন্ত্রী। সময় হয়েছে রাজনীতির উর্দ্ধে উঠে সংসদে মহিলা সংরক্ষণ বিলটি পাশ করানো। এতে কংগ্রেসের শর্তহীন সমর্থন তিনি পাবেন।
এদিন মাইক্র ব্লোগিং সাইট ট্যুইটারে রাহুল গান্ধী মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিটি পোস্ট করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে কংগ্রেস সভাপতি লিখেছেন, নারীদের ক্ষমতায়নের প্রসঙ্গে রাজনীতির উর্দ্ধে উঠে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং গোটা দেশকে পরিবর্তনের বার্তা দিই। রাজ্যগুলির বিধানসভা এবং সংসদে মহিলারা নিজেদের ন্যায্য জায়গায় পান। বিভিন্ন সভায় আপনি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বলেছেন। মহিলাদের সংরক্ষণ বিলটি পেশ করে আপনি আপনার কথা রাখুন। আসন্ন বাদল অধিবেশন মহিলা সংরক্ষণ বিলটি পাশ করার জন্য রাহুল গান্ধী অনুরোধ করেন। দেরি করলে সাধারণ নির্বাচনের আগে তা কার্যকর করতে অসুবিধা হবে বলে চিঠিতে লিখেছেন তিনি।
প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে গত বছর চিঠি দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী আর এবার ওই একই ইস্যুতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস আমলে রাজ্যসভায় এই বিলটি পাশ করানো গেলেও লোকসভায় গিয়ে সমাজবাদী পার্টি এবং আরজেডির বিরোধিতায় তা আটকে যায়। মহিলা সংরক্ষণ বিলটি যদি পাশ হয়ে যায় তবে রাজ্যগুলির বিধানসভায় এবং লোকসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top