News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির আইনশৃঙ্খলা অবনতি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখর অরবিন্দ কেজরিওয়াল
Image

দিল্লির আইনশৃঙ্খলা অবনতি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখর অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ‘দেশের রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে। বিজেপি পুরোপুরি ব্যর্থ হয়েছে’ বলে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ।
শনিবার গভীর রাতে দিল্লির তিলক বিহার থানায় ঢুকে আত্মঘাতী হন এক নাবালিকা। মৃত নাবালিকার পরিবারের তরফ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়। পাশাপাশি দিল্লির কালকাজি এলাকায় অভিজাত রেস্তোরাঁ ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি। দুইটি ঘটনাতে পুলিশ ব্যর্থ হয়। এর প্রেক্ষিতে সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইটবার্তায় আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘দেশের রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে। বিজেপি পুরোপুরি ব্যর্থ হয়েছে।’
প্রসঙ্গত, দিল্লি পুলিশের উপর দিল্লি সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে। তাই দিল্লির আইনশৃঙ্খলার অবনতির কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি তিনি জানিয়েছেন দিল্লি যদি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় তবে দিল্লিকে অপরাধ মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top