News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিন ধরে জল সরবরাহ বন্ধ চড়িলামে, দুর্ভোগে জনগণ
Image

তিনদিন ধরে জল সরবরাহ বন্ধ চড়িলামে, দুর্ভোগে জনগণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ জুলাই ৷৷ তিনদিন ধরে ওয়াটার সাপ্লাই এর মেশিন বিকল উত্তর চড়িলামে চড়িলাম৷ বাজার সহ গোটা উত্তর চড়িলামের মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছে৷ উত্তর চড়িলামের মধ্যপাড়া এলাকা উচু টিলার অবস্থিত৷ সেই কারনে কল বসানো হলেও জল উঠে না বলে জানিয়েছে এলাকাবাসী৷ তাই একমাত্র ভরসা ওয়াটার সাপ্লাই এর উপর৷ উত্তরচড়িলামের মধ্যপাড়া এলাকার প্রায় প্রতিটি বাড়ীতেই ডমেস্টিক কানেকশান রয়েছে ওয়াটার সাপ্লাই এর৷ কিন্তু এই তিনদিন ধরে ওয়াটার সাপ্লাই এর মটর নষ্ট হওয়াতে ভীষন সমস্যার উত্তর চড়িলামের মানুষ৷ চড়িলাম বাজারের নীচে রয়েছে মান্দাতার আমলের সেই ওয়াটার সাপ্লাই এর মেশিনটি৷ কিছু দিন পর পরই এই ওয়াটার সাপ্লাই অফিসের মেশিনের মটার নষ্ট হয়ে যায়৷ কিন্তু সারাইয়ের উদ্যোগ ঠিকভাবে নিচ্ছে না পাবলিক হেলথ অফিস৷ বার বার বিশ্রামগঞ্জ পাবলিক হেলথ অফিসকে জানানো হচ্ছে৷ এখনও তারা এসে মটর ঠিক করছেনা৷ তাই পাম্প চালককে ধরছে জনসাধারণ পাম্প চালকের উত্তর বিশ্রামগঞ্জ পাবলিক হেলথ অফিস থেকে লোক আসছে না৷ তাতে আমি কি করবো? নিভরযোগ্য সূত্রে খবর রবিবার পর্যন্ত কোন লোক অফিস থেকে আসবে না বলে জানা গিয়েছে৷ কারন রবিবারে অফিস সরকারী ভাবে বন্ধ৷ মেশিনের মটার টিক হতে হতে প্রায় সোম অথবা মঙ্গলবার পর্যন্ত লাগবে বলে পৃষ্টাভাব৷ তাই সেই কারনে তিন থেকে চার দিন পর্যন্ত উত্তর চড়িলামের মানুষের একমাত্র ভরসা রাঙ্গাপানীয়া নদী৷ উত্তর চড়িলামের মানুষ ক্ষেপে অতিদ্রুত যেন বিশ্রামগঞ্জ পাবলিক হেলথ অফিস চড়িলামের পাম্পের মটরটি সারাইয়ের উদ্যোগ নেয়৷ না হলে জনগন অতীতকে অনুসরণ করে জাতীয় সড়ক কলনী দিয়ে অবরোধের বসে পড়বে বলে জানিয়েছেন অনেক এলাকাবাসী৷ কারন বিগত দিনেও এই জলের মেশিনের বিকল হওয়ার কারনে একালাকর মানুষ জোট বন্ধ হয়ে জাতীয়সড়ক অবরোধ এবং প্রশাসনকে স্তব্ধ করে দিয়েছিল৷ একজন প্রবীণ মানুষ বলছেন অতীতের পুনরাবৃত্তি আমরা ও চাই না৷ আমরা চাই মেশিন অতিদ্রত ঠিক হউক৷ সবাই যেন জল কষ্ট থেকে মুক্তি পায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top