News Flash

  • Home
  • Uncategorized
  • টাক্কাতুলসীতে ৪থ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার, পুলিশের আশঙ্কা ধর্ষণের পর খুন
Image

টাক্কাতুলসীতে ৪থ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার, পুলিশের আশঙ্কা ধর্ষণের পর খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ জঙ্গল থেকে এক নিখোঁজ জনজাতি সুকলপড়ুয়া ছাত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাব্রুমে৷ রবিবার সকালে সাব্রুম থানার পুলিশ এই সুকলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে৷ বহু আঘাতে ক্ষতবিক্ষত চাত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতার বয়স ১১ বছর৷ মেয়েটি চতুর্থ শ্রেণীতে পড়ত৷ গত বুধবার তথা ১১ জুলাই মমতা ত্রিপুরা (১১) নামের চতুর্থ শ্রেণীর সুকলছাত্রীটি টাক্কাতুলসীতে তাদের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায়৷ নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের লোকজন তার অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাননি৷ এরপর মমতার নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানান তার পরিবারের লোকজন৷
পুলিশ তদন্ত শুরু করে৷ কিন্তু, তার কোনও খোঁজ পয়ানি৷ রবিবার সকালে এলাকার লোকেরা অন্যান্য দিনের মতো জঙ্গলে গেলে তারা এক শিশুর পচালগলা মৃতদেহ দেখতে পান৷ মমতাদের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে জঙ্গলে এই পচাগলা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে৷ খবর পৌঁছে যায় মমতার পরিবারেও৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটেন মমতার পরিবারের লোকজন এবং পুলিশ৷ জানা গিয়েছে, রবিবার সকালে লাকড়ি কাটতে মমতাদের বাড়ি এলাকার কয়েকজন ব্যক্তি ওই জঙ্গলে গিয়ে মৃতদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশ এবং তার পরিবারকে খবর দেন৷ মৃতদেহ দেখে তার পরিবারের লোকজন তা মমতার বলে শনাক্ত করেন৷
এভাবে শিশু হত্যায় কন্নার রোল ওঠে সমগ্র এলাকাজুড়ে৷ এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন টাক্কাতুলসীবাসীরা৷ এটি একটি খুনের ঘটনা বলে পুলিশ নিশ্চিত হলেও কে বা কারা, কেন মমতাকে খুন করেছে, এর পেছনে অন্য রহস্য আছে কি না এ বিষয়ে পুলিশ এখনও সঠিক কিছু বলতে পারছে না৷ তবে পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছেন৷ অতিসত্বর খুনের আসল সত্য বেরিয়ে আসবে৷ দক্ষিণ জেলার পুলিশ সুপার জৈল সিং মিনা জানিয়েছেন, শিশুটি গত বুধবার থেকে নিখোঁজ ছিল৷ রবিবার তার বাড়ির পাশের একটি জঙ্গলে শিশুটির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়৷ পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়৷ পুলিশ ধারণা করছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ওখানে ফেলে গেছে দুর্বৃত্তরা৷ প্রসঙ্গত, শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর থানাধীন কামরাঙাতলী এলাকায় মনু নদী থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top