News Flash

  • Home
  • Uncategorized
  • স্বরোজগারই হচ্ছে রাজ্যের উন্নয়নের চাবিকাঠি ঃ মুখ্যমন্ত্রী
Image

স্বরোজগারই হচ্ছে রাজ্যের উন্নয়নের চাবিকাঠি ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ আগরতলার ইসকন মন্দির আয়োজিত আজ তৃতীয় আগরতলা রথযাত্রা উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, ভারতবর্ষের মধ্যে পুরীর জগন্নাথ ধামে আজকের এই দিনটিতে লাখ লাখ ভক্তজনের সমবেত হন৷ তিনি বলেন, আমাদের যে ধামগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জগন্নাথ ধাম৷ তিনি বলেন, ভগবান প্রথমে বদ্রিনাথ ধামে ধ্যান করেন, দ্বারকা ধামে এসে বিশ্রাম করেন, রামেশ্বর ধামে স্নান করেন এবং পুরীতে এসে ভোজন করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, পুরীর জগন্নাথ ধামে যাওয়ার পর কোন ব্যক্তিই না খেয়ে আসতে পারে না৷ সবার জন্য খাদ্যের ব্যবস্থা সেখানে রয়েছে৷ সেটাই পরম্পরা৷ এখনও সেই ব্যবস্থা প্রচলিত৷ তিনি আরও জানান, প্রতিদিন পুরীর জগন্নাথ মন্দিরে ২৫ লক্ষ টাকার মাটির পাত্র ভোগ লাগানোর জন্য ব্যবহার করা হয়৷

তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্যের ১০টি ব্লকে ২০ কেজি করে বিনামূল্যে গরীব-জাতি, জনজাতিদের মধ্যে অন্নাদন করার ব্যবস্থা করেছে৷ প্রথমবার কোন সরকার ত্রিপুরাতে এই ব্যবস্থা করেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব কর এর টাকা সঠিকভাবে রূপায়ণের মাধ্যমে জনগণের কল্যাণে ব্যবহার করা৷ তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিকে বৈভবশালী, স্বনির্ভর করা, আর এটাই জগন্নাথ ধামে শেখানো হয়৷ রাজ্য সরকারও ত্রিপুরার প্রত্যেকটি ব্যক্তিকে স্বনির্ভর করার কাজ করে চলেছে৷

পুরীর জগন্নাথ ধামের মতো অন্ন-বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা যেমন আছে, সরকারেরও দায়িত্ব সকল জনগণের অন্ন-বস্ত্র, বাসস্থান ব্যবস্থা করে দেওয়া৷ তিনি বলেন, ভগবান জগন্নাথের আর্শিবাদে রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে৷ তিনি বলেন, স্বরোজগারীই হচ্ছে রাজ্যের উন্নয়নের চাবিকাঠি৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীকে এই পূর্ণ রথযাত্রা উৎসবে জাতি-জনজাতি, ধর্ম বর্ণ নিবির্শেষে সবাইকে ধন্যবাদ জানান৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একটি স্বরনিকা উন্মোচন করেন৷ এরপর রথযাত্রা উপলক্ষ্যে তিনি জগন্নাথ, বলরাম, শুভদ্রার পূজার্চ্চনা করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা ইসকনের কো-প্রেসিডেন্ট শ্রীদাম গোবিন্দ দাস, সমাজসেবী দীপক কর৷ উল্লেখ্য, এবারের এই রথযাত্রা উৎসবে বিশেষ আকর্ষণ হচ্ছে ভগবান জগন্নাথ, বলরা, শুভদ্রার সোনাবেশ এবং ৩টি সুবিশাল সুসজ্জিত রথের চুড়া পুরীর অনুকরণে করা হয়েছে৷ জগন্নাথ, বলরাম, শুভদ্রা অধিষ্টিত তিনটি রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা জ্ঞকছরে গুরুজী কনফারেন্স হলের সামনে এসে শেষ হয়৷ ২২ জুলাই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জগন্নাথ, বলরাম, শুভদ্রা পুনরায় রথে চড়ে ইসকন মন্দিরে ফিরে আসবেন৷ আজকের এই অনুষ্ঠানে ধর্ম প্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top