News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হবে ঃ কংগ্রেস
Image

লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হবে ঃ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হবে৷ একথা দৃঢ় প্রত্যয়ের সাথে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ তাঁর মতে, বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর রাজ্যের যা হাল হয়েছে, তাতে বিনামূল্যে চাল দেওয়ার বদলে কাজের ব্যবস্থা করা উচিৎ৷

শনিবার সাংবাদিক সম্মেলনে বীরজিৎবাবু বলেন, কংগ্রেস হাইকমান্ডকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নির্বাচনোত্তর পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি৷ বীরজিৎ সিনহার কথায়, সারা রাজ্যে পার্টি ভাঙচুর, নির্বাচিত জনপ্রতিনিধিদের বলপূর্বক পদত্যাগ সমস্ত ঘটনা দিল্লিকে জানানো হয়েছে৷ সব শুনে রাহুল গান্ধি নির্দেশ দিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসকে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে হবে৷ তাই, লোকসভার দুটি আসনেই কংগ্রেস প্রার্থী দেবে৷

তাঁর দাবি, রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর মানুষ যেমনটা ভেবেছিলেন, তার উল্টোটা হচ্ছে৷ তাই, তিন মাসেই রাজ্যবাসী হতাশ হয়ে পড়েছেন৷ বীরজিৎবাবুর কথায়, বিজেপি-আইপিএফটি নেতৃবৃন্দরাও হতাশায় ভুগছেন৷ এদিকে, বিরোধীদের কন্ঠরোধ করার সব রকম প্রয়াস চলছে৷ তাঁর বক্তব্য, বিরোধীদের সভা, মিছিল করার অনুমতি দেওয়া হচ্ছে না৷ যুব কংগ্রেস উদয়পুরে ভারত বাঁচাও আন্দোলন উপলক্ষ্যে উদয়পুরে সভা করার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে৷ কিন্তু, পুলিশ অনুমতি দেয়নি৷ বীরজিৎ সিনহার কথায়, এভাবে বিরোধীদের কন্ঠরোধ করা যাবে না৷ সভা করার অনুমতি না দিলে বিনা অনুমতিতেই সভা করব, হুমকির সুরে বলেন তিনি৷ প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলনেরও হুমকি দিয়েছেন তিনি৷

বীরজিৎবাবু এদিন রাজ্য সরকারের কাজকর্মেরও সমালোচনা করেছেন৷ তাঁর কথায়, ভূয়ো ভাতা প্রাপকদের খঁুজে বের করতে গিয়ে রাজ্য সরকার ভাতা বন্ধ করে রেখেছে৷ তাতে, প্রকৃত ভাতা প্রাপকরা ভীষণ অসুবিধার মুখে পড়েছেন৷ রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়াতেও টালবাহানা শুরু হয়েছে৷ তাঁর অভিযোগ, শরণার্থী নেতা এবং কয়েকজন আমলাদের যোগসাজশে রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া সফল হচ্ছে না৷ তাঁর সাফ কথা, রাজ্যের পরিচালনা প্রতিশ্রুতি অনুযায়ী হচ্ছে না৷ কারণ তিনি মনে করেন, বিনামূল্যে চাল দেওয়ার বদলে কাজের ব্যবস্থা করা উচিৎ ছিল৷ তাই তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, আগামী লোকসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top