News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতল ইংল্যান্ড
Image

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতল ইংল্যান্ড

লন্ডন, ১৫ জুলাই (হি.স.) : ইংল্যান্ড সফরে একদিনের সিরিজে দ্বিতীয় একদিনের ম্যাচ ভারতের বিরুদ্ধে জয় পেল মর্গ্যান বাহিনী। শনিবার ইংল্যান্ডের ৩২৩ রানের টার্গেট তাড়া করতে গিয়ে কোহলিরা শেষ হয়ে গেলেন মাত্র ২৩৬ রানে। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৮৬ রানে হারল কোহলি বাহিনী।

জো রুটের ১১৩ রানে ভর করে ভারতের সামনে বড়সড় টার্গেট খাড়া করে দেয় মর্গ্যান বাহিনী। অধিনায়ক মর্গ্যান নিজেই ৫৩ রানের একটি ইনিংস খেলেন। পঞ্চাশ করেন ডেভিড উইলিও। জেশন রয় করেন ৪০ রান। ব্যাট করতে নেমে ৮.২ ওভারেই ধাক্কা খায় ভারত। পড়ে যান রোহিত শর্মা(১৫)। ধাওয়ান জমে গিয়েও ৩৬ রানে আউট হয়ে যান। কোহলি ৪৫ ও রায়না ৪৬ রানে ফিরে যান। ফলে ভারতের ব্যাটিং লাইআপ প্রবল চাপে পড়ে যায়। ইংল্যান্ডের বোলিংয়ের সামনে বিধ্বস্ত ভারতের সামনে কিছুটা আশা ছিলেন ধোনি। তিনিও ৪৬ ওভারের মাথায় ৩৭ রানে পড়ে যান। ভারতের স্কোর তখন ৮ উইকেটে ২১৫। পান্ডিয়া ফিরে যান ২১ রানে। শেষপর্যন্ত ভারত ৫০ ওভারে ২৩৬ রানে অল আউট হয়ে যায়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top