News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বাইক পার্ক করা নিয়ে বচসার জেরে রেস্তোরাঁয় ভাঙচুর চালালো একদল ডেলিভারি বয়
Image

দিল্লিতে বাইক পার্ক করা নিয়ে বচসার জেরে রেস্তোরাঁয় ভাঙচুর চালালো একদল ডেলিভারি বয়

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): বাইক পার্ক করা নিয়ে বচসার জেরে দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভাঙচুর চালালো একদল ডেলিভারি বয়। শনিবার রাতে দিল্লির কালকাজি এলাকায় দিল্লি-১৯ নামে রেস্তোরাঁটিতে ভাঙচুর চালানো হয়।

শনিবার সন্ধ্যে ৭টার সময় প্রতিদিনকার মতো দিল্লি-১৯ রেস্তোরাঁয় খাবারের অর্ডার নিতে আসে কয়েকজন ডেলিভারি বয়। সেই সময় মোটরবাইক পার্ক করা নিয়ে রেস্তোরাঁর কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাঁধে ডেলিভারি বয়দের। রেস্তোরাঁর ম্যানেজার তাদের ফিরি যেতে বললেও তারা ম্যানেজারের কথা না শুনে চিৎকার করতে থাকে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ডেলিভারি বয়দের সরিয়ে দেয়। তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও রাত ১১তা৩০মিনিট নাগাদ প্রায় ৮০ থেকে ১০০ জন ছেলে এসে রেস্তোরাঁর ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। তখন রেস্তোরাঁটি বহু মানুষ খাচ্ছিল। হামলার হাত থেকে বাঁচতে রান্না ঘরের জানালার দিয়ে পালায় রেস্তোরাঁর খেতে আসা সাধারণ মানুষেরা। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top