News Flash

  • Home
  • Uncategorized
  • থানার ভেতরে আত্মঘাতী নাবালিকা, পুলিশি নিষ্ক্রিতার অভিযোগ মৃতার পরিবারের
Image

থানার ভেতরে আত্মঘাতী নাবালিকা, পুলিশি নিষ্ক্রিতার অভিযোগ মৃতার পরিবারের

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): থানার ভেতরে আত্মঘাতী এক নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার গভীর রাতে দিল্লির তিলক বিহার থানা ঘটেছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

আত্মঘাতী হওয়া নাবালিকার মায়ের অভিযোগ বিগত কয়েক মাস ধরেই প্রতিবেশীর ছেলের সঙ্গে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। কিন্তু মেয়ে নাবালিকা হওয়ার কারণে তিনি এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর ওই প্রতিবেশী তার মেয়েকে অপহরণ করে । শনিবার গভীর রাতে থানা থেকে তার কাছে ফোন আসে। তিলক বিহার থানায় গিয়ে ঝুলন্ত অবস্থায় নিজেদের নাবালিকা মেয়েকে দেহ দেখতে পেয়ে হতবাগ হয়ে যান তিনি। ওই মহিলা অভিযোগ করে পাশের ঘরে তার তিন ছেলেকে আটকে রাখে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতার পরিবারের লোকেরা।এই ঘটনায় কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। নাবালিকার ভাইদের অভিযোগ তাদের বোন যখন আত্মঘাতী হচ্ছে তখন নীরব দর্শকের মতো গোটা আত্মহত্যার ঘটনাটি দেখছ ছিল পুলিশ। তাদের বোনকে বাঁচানোর জন্য কোনও রকমের তৎপরতা পুলিশ দেখায়নি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top