News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডের হাজারিবাগে ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মঘাতী একই পরিবারের ছয় সদস্যের
Image

ঝাড়খণ্ডের হাজারিবাগে ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মঘাতী একই পরিবারের ছয় সদস্যের

হাজারিবাগ, ১৫ জুলাই (হি.স .): দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার ঝাড়খণ্ডের হাজারিবাগে। বাড়ির ভেতর থেকে একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। তিনটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা ঋণের দায়ে জর্জরিত হয়েই আত্মঘাতী হয়েছে পরিবারটি। সুইসাইড নোটগুলি পড়ে পুলিশ জানতে পেরেছে পরিবারটির ৫০ লক্ষ টাকার ঋণ বাজার থেকে করেছিল।

ঝাড়খণ্ডের হাজারিবাগে আত্মঘাতী একই পরিবারের ছয় সদস্য। শনিবার রাতে আত্মঘাতী হয় পরিবারটি। রবিবার সকালে বাড়ির ভেতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে পাঁচজনের দেহ বাড়ি ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অপর আরও একটি দেহ বাড়ির বাইরে রাস্তায় থেকে উদ্ধার করে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। পারিবারিক টানাপড়েন ও ঋণের দায়ে জর্জরিত হয়েই আত্মহত্যার পথ বেছে নেয় পরিবারটি বলে প্রাথমিক তদন্ত পর মনে করছে পুলিশ। নিহতদের মধ্যে দুই মহিলা এবং দুই শিশু রয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। ফরেনসিক দল এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে গিয়েছে। খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। একটি পাওয়ার অফ অ্যাটর্নি ও উদ্ধার করা হয়েছে। পুলিশে মতে নরেশ ঋণের দায়ে জর্জরিত হয়েছিল।

পুলিশের তরফ থেকে নিহতদের পরিচয় জানা গিয়েছে। মহাবীর প্রসাদ মাহেশ্বরী(৭০), কিরণ মাহেশ্বরী(৬০), নরেশ (৪০), প্রীতি (৩৫), অমন (১০), আনভী(০৭)।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top