News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রোয়েশিয়া ও ফ্রান্স দুদলই বিশ্বকাপ জিততে মরিয়া
Image

ক্রোয়েশিয়া ও ফ্রান্স দুদলই বিশ্বকাপ জিততে মরিয়া

মস্কো, ১৫ জুলাই (হি.স.) : রবিবার রাতে বিশ্বকাপের মেগা ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি ফ্রান্স৷ বিশ্বকাপের এই মেগা লড়াই কেউই একচুল জমি ছাড়তে নারাজ৷ তবে ১৯৯৮, ২০০৬ দু’বারের বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে ফ্রান্সের ঝুলিতে৷ এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছে ফ্রান্স৷ ক্রোয়েশিয়ার ঝুলিতে বড় সাফল্যের অভিজ্ঞতা বলতে ১৯৯৮ বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের কাছেই হার৷ তবে গ্রুপ পর্যায় থেকে সবকটি ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে পদাপর্ণ করেছে তারা৷ স্বাভাবিকভাবেই অতীত পরিসংখ্যানের দিকে তাকাতে চাইছে না ক্রোয়েশিয়া৷ ফ্রান্সের কাছে লুজনিকির ফাইনাল যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর মঞ্চ হয় তাহলে ক্রোটরা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে৷

গ্রুপ পর্ব থেকে সব কটি ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে ফ্রান্স৷ অনবদ্য ছন্দে রয়েছেন ফ্রান্সের দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এবং আঁতোয়া গ্রিজম্যান৷ পল পোগবাও মাঝ মাঠের দায়িত্ব শক্ত পায়ে সামলাচ্ছেন৷ লুজনিকি স্টেডিয়াম বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে পর্যন্ত ফ্রান্সের দুই ফরোয়ার্ডের গোলসংখ্যা তিন৷ যদিও এমবাপে এবং গ্রিজম্যান দুজনেই গোল্ডেন বুটের লড়াই থেকে অনেকটাই দূরে রয়েছেন৷

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে ১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করাই ছিল এ পর্যন্ত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেরা পারফরম্যান্স৷ সেই স্মরণীয় দিনটিও ছিল ১১ জুলাই৷ কুড়ি বছর পর ১১ জুলাইয়েই বিশ্বকাপের ফাইনালে উঠে শাপমুক্তি ঘটিয়েছে ক্রোয়েশিয়া৷ রবিবার মদ্রিচ, রাকিটিচদের উপর ভর করে বিশ্বজয়ের অাশায় থাকছে ক্রোটরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top