News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের প্রসঙ্গ তুলে বিরোধীদের নিন্দায় মুখর প্রধানমন্ত্রী
Image

কৃষকদের প্রসঙ্গ তুলে বিরোধীদের নিন্দায় মুখর প্রধানমন্ত্রী

মিরজাপুর, ১৫ জুলাই (হি.স.): মিরাজপুর মেডিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে বিরোধীদের নিন্দায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা আজ কৃষকদের জন্য কুম্ভীরাশ্রু ফেলছে তারা কেনো নিজেদের আমলে গোটা দেশে একাধিক সেচপ্রকল্পের কাজ অসমাপ্ত রাখল বলে বিরোধীদের নিন্দায় মুখর হন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মিরজাপুরে আসেন। সেখানে বানসাগর খাল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পাশাপাশি মিরজাপুর মেডিক্যাল কলেজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল রাম নায়েক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, যারা আজ কৃষকদের জন্য কুম্ভীরাশ্রু ফেলছে তারা কেনো নিজেদের আমলে গোটা দেশে একাধিক সেচ প্রকল্পের কাজ অসমাপ্ত রাখল। যখন থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় এসেছে তখন থেকে পূর্বাঞ্চলে উন্নয়নের কাজ শুরু হয়েছে। আর আজ তার ফলাফল জনসমক্ষেই দেখা যাচ্ছে। আগের সরকার প্রকল্পগুলিকে অসমাপ্ত করে রাখত। তার ফলে সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে হতো। এই প্রকল্পের কাজ যদি সম্পূর্ণ হয়ে যেতো তবে দুই দশক আগেই জনগণ এর থেকে লাভবান হতে পারত। যারা আজ কৃষকদের নাম করে রাজনীতি করছে। তারা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কমালো না কেন?

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, স্বাধীনতার পর ১৩টি মেডিক্যাল কলেজ গোটা উত্তরপ্রদেশ জুড়ে গড়ে তোলা হয়েছিল। অন্যদিকে মাত্র চার বছরে এআইএমএস এবং ক্যান্সার হাসপাতাল সহ ১৩টি মেডিক্যাল কলেজ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশকে দিয়েছেন। কংগ্রেস ৫৫ বছর রাজত্ব করেছে। কিন্তু তারা উত্তরপ্রদেশে কোনওদিন এআইএমএস গড়েনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top