News Flash

  • Home
  • Uncategorized
  • উইম্বলডন মহিলা সিঙ্গলস জিতলেন অ্যাঞ্জেলিক কার্বার
Image

উইম্বলডন মহিলা সিঙ্গলস জিতলেন অ্যাঞ্জেলিক কার্বার

লন্ডন, ১৫ জুলাই (হি.স.) : উইম্বলডন মহিলা সিঙ্গলসের ফাইনাল জিতলেন জার্মানির টেনিস তারকা অ্যাঞ্জেলিক কার্বার৷ শনিবার উইম্বলডন মহিলা সিঙ্গলসের ফাইনালে সেরেনা উইলিয়মসকে ৬-৩, ৬-৩ সেটে হারান বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা কার্বার৷ এই নিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়৷ ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি৷ তবে প্রথমবারের জন্য উইম্বলডন জিতলেন কার্বের৷

অন্যদিকে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে শেষ হাসি হাসলেন ‘জোকার’৷ রাফায়েল নাদালকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে (৬-৪, ৩-৬, ৭-৬, ৩-৬, ১০-৮) অল ইংল্যান্ড ক্লাবে পুরুষ সিঙ্গলসের ফাইনালে পৌঁছান নোভাক জকোভিচ৷ তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ রবিবাসরীয় ফাইনালে খেতাবের লড়াইয়ে কোর্টে নামবেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top