News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারপার্সনের বাড়িতে দুসৃকতী হামলা
Image

বিলোনিয়ায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারপার্সনের বাড়িতে দুসৃকতী হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷  রাজনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারপার্সন দ্বিজেন্দ্রে মজুমদারের বাড়িতে হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে৷ পুলিশ এলাকায় টহল দিচ্ছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, বিলোনিয়ার নীহারনগরে বৃহস্পতিবার গভীর রাতে ২০ থেকে ২৫ জন দুস্কৃতকারী আচমকা নীহারনগরের বাসিন্দাে তথা রাজনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারপার্সন দ্বিজেন্দ্র মজুমদারের বাড়িতে হামলা চালায়৷ জানা গেছে, দুস্কৃতকারীদের আক্রমণে দ্বিজেন্দ্রাবুর পরিবারের সকল সদস্যই কমবেশি আহত হয়েছেন৷ আহতদের সঙ্গে-সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা গেছে, বর্তমানে আহতদের বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে৷ আক্রান্ত দিজেন্দ্রবাবু পুলিশকে জানিয়েছেন, হালাকারীদের মধ্যে তিনি একজনকে চিনতে পেরেছেন৷ সেই দুসৃকতীর নাম শিবু দাস৷ এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম নেতা তথা এলাকার বিধায়ক সুধন দাস তীব্র প্রতিবাদ করেছেন৷ তিনি বলেছেন, এটা খুবই নিন্দনীয় ঘটনা৷ এ ঘটনায় গোটা নীহারনগরে উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগে দুসৃকতকারীরা পালিয়ে যায়৷ যদিও দুসৃকতকারীদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top