News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ায় তথ্যপ্রযুক্তি হাব গড়ে তোলার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী পারিক্করের
Image

গোয়ায় তথ্যপ্রযুক্তি হাব গড়ে তোলার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী পারিক্করের

পানাজি, ১৪ জুলাই (হি.স.) : ইতিবাচক মানসিকতা নিয়ে গোয়ায় তথ্যপ্রযুক্তি হাব গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।

শনিবার গোয়ায় তথ্যপ্রযুক্তি দিবস উপলক্ষ্যে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে গোয়া উল্লেখজনক কাজ করেছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেও আমরা ভাল করব বলে আমি মনে করি। ছোট রাজ্য হওয়া সত্বেও আমরা বহু প্রতিভাবানদের তৈরি করেছি। সেই প্রতিভাগুলিকে ধরে রাখার জন্য ইতিবাচক মানসিকতা নিয়ে গোয়াকে তথ্যপ্রযুক্তি হাবে পরিমণ করতে হবে।

তার আমলে রাজ্যের সাফল্যে খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর বলেন, তারই আমলে পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার প্রথা চালু করা হয়। এখন হাইয়ার সেকেন্ডারি এবং কলেজের পড়ুয়াদের ল্যাপটপ এবং কম্পুটার দেওয়াটা এখন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যখন এই বিষয়ে কেউ ভাবেনি তখন গোয়াই গোটা দেশকে পথ দেখিয়েছিল। মাত্র ৫০০ টাকার বিনিময় পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার পদক্ষেপ সবার প্রথমে গোয়াই নিয়েছিল। তথ্যপ্রযুক্তিকে রাজ্যে বিকোশিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ছোট রাজ্য হওয়া সত্বেও আমারা বিজ্ঞান, সঙ্গীত, শিল্পে উল্লেখজনক কাজ করেছি। তবে কেন আমরা তথ্যপ্রযুক্তিতে নিজেদের বিকোশিত করতে পারব না। বহু গোয়ান গোটা দেশে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উল্লেখজনক কাজ করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top