News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিএআর-এর প্রবেশিকা পরীক্ষা বাতিল
Image

আইসিএআর-এর প্রবেশিকা পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ আইসিএআর-এর সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বাতিল করা হয়েছে৷ নির্দিশ কোনও কারণ জানানো না হলেও গত ২২ এবং ২৩ জুন অনুষ্ঠিত অস্নাতক, স্নাতক এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য আইসিএআর-এর ২৩তম সর্বভারতীয় অনলাইন প্রবেশিকা পরীক্ষাটি বাতিল বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ওই পরীক্ষাগুলি পূণরায় গ্রহণ হবে৷ তবে, পরীক্ষার নয়া সূচি এখনও স্থির হয়নি বলে সূত্র অনুসারে জানা গেছে৷

পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় রাজ্যের পরীক্ষার্থীরা ভীষণ সমস্যায় পড়েছেন৷ কারণ, এই পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে বহিঃরাজ্যে যেতে হয় পরীক্ষার্থীদের৷ আইসিএআর-এর প্রবেশিকা পরীক্ষার পরীক্ষাকেন্দ্র কখনই এই রাজ্যে হয়নি৷ এক্ষেত্রে কৃষি দপ্তর রাজ্যের পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোন ব্যবস্থা গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট হয়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top