News Flash

  • Home
  • Uncategorized
  • অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Image

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলা থেকে স্পাইস জেট-এর বিমান পরিষেবা তুলে নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্রী সুরেশ প্রভুর সাথে কথা বলেন৷ এসময় মুখ্যমন্ত্রী আগরতলার জন্য এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা আরও বৃদ্ধির দাবি জানান৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্রী আশ্বাস প্রদান করে জানান, তিনি এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন৷ সংশ্লিষ্ট মন্ত্রকের সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেন যেন চলতি বিমান পরিষেবা বন্ধ না হয়৷ নয়াদিল্লীস্থিত ত্রিপুরা ভবনের রেসিডেন্ট কমিশনার আজ এ ব্যাপারে অসামরিক বিমান পরিবহণ দপ্তরের সাথে যোগাযোগ করেছেন৷ মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top