News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানেই গ্রেফতার হতে পারেন শরিফ ও তাঁর মেয়ে, লন্ডনে পুলিশ হেফাজতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দুই নাতি
Image

বিমানেই গ্রেফতার হতে পারেন শরিফ ও তাঁর মেয়ে, লন্ডনে পুলিশ হেফাজতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দুই নাতি

আবুধাবি ও লাহোর, ১৩ জুলাই (হি.স.): দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মারিয়াম নওয়াজ শরিফকে খুব সম্ভবত লাহোরে পৌঁছোনোর আগে, বিমানেই গ্রেফতার করা হবে| ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মারিয়াম| অর্থাত্, বাবা-মেয়ের হাজতবাস এখন শুধুই সময়ের অপেক্ষা| এই নাটকীয় গ্রেফতারের উদ্দেশ্যে এই মুহূর্তে লাহোরে প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে|
এদিকে, হাজতবাসের মুখোমুখি হতে নওয়াজ শরিফ যখন পাকিস্তানে ফিরছেন তখনই তাঁর দুই নাতিকে হেফাজতে নিল লন্ডন পুলিশ| আবাসনের বাইরে এক ব্যক্তিকে মারধর করেছেন, এই অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে শরিফের দুই নাতিকে| লন্ডনের পার্ক লেনের অ্যাভেনফিল্ড হাউসে নওয়াজ শরিফের ছেলের একটি আবাসন রয়েছে| দুর্নীতির দায়ে শরিফের ১০ বছরের কারাদণ্ড ঘোষণা হওয়ার পর থেকেই ওই আবাসনের সামনে জড়ো হতে থাকেন শরিফের বিরোধী ও সমর্থকরা| লন্ডনের সময় অনুযায়ী বৃহস্পতিবার আবাসনের বাইরে দাঁড়িয়ে থাকা বিরোধীদের উদ্দেশ্যে কটূ মন্তব্য করেন শরিফের দুই নাতি, যথাক্রমে জুনেইদ সফদর ও জাকারিয়া| এরপরই তাঁদের হেফাজতে নেওয়া হয়|
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো সঙ্গে অসহযোগিতা করার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয় নওয়ার শরিফকে| বাবাকে সহযোগিতা ও তাঁর সম্পত্তি লুকনোর অভিযোগে ৭ বছরের কারাদণ্ড হয় শরিফ কন্যা মরিয়মের| শুক্রবার সন্ধ্যার মধ্যেই পাকিস্তানে ফেরার কথা তাঁদের| আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ে যাওয়ার সময় নওয়াজ শরিফ বলেছেন, ‘আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হবে| শুধুমাত্র পাক জনগণের জন্য আমি এমনটা করছি, আগামী প্রজন্মের জন্য উত্সর্গ হচ্ছি| এই ধরনের সুযোগ পুনরায় আসবে না|’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top