News Flash

  • Home
  • Uncategorized
  • ফল ভর্তি গাড়ি উল্টে আহত দুই, গাড়ির ধাক্কায় বাইক চালক গুরুতর
Image

ফল ভর্তি গাড়ি উল্টে আহত দুই, গাড়ির ধাক্কায় বাইক চালক গুরুতর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জুলাই৷৷ ফের বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল তেলিয়ামুড়া থানাধীন আনন্দমার্গ সুকলের ছাত্র ছাত্রী থেকে সাধারণ পথযাত্রীরা৷ তেলিয়ামুড়া থানার ট্রাফিক দপ্তরের খাম খিয়ালীপনার দরুন একটি আম বোঝাই বুলেরু ট্রাক জাতীয় সড়কের পাশে উল্টে যায়৷ হতাহতের খবর না থাকলেও গাড়িতে থাকা চালক ও সহ চালক অল্প বিস্তর আহত হয়৷

ঘটনায় জানা যায়, আজ দুপুর ২টা নাগাদ আনন্দ মার্গ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদের ঠিক সময়ে ট্রাফিক দপ্তর থেকে হেলমেট বিহীন বাইক ধরার নামে ও গাড়ির কাগজপত্র চেকআপের নামে জাতীয় সড়কে একটি গাড়িকে দার করাতে চায়৷ একদিতে এসডিপিও দপ্তর অন্যদিকে জাতীয় সড়কের মোড় ও অন্যদিকে বিদ্যালয়৷ এমন অবস্থায় কান্ডজ্ঞানহীন ভাবে গাড়ি চেক আপের নামে  এস ১৭বি ৯৬৯৫ নম্বরের আম বোঝাই গাড়িটি সাইড নিয়ে দাড়াতে গেলে উল্টে যায়৷ নস্ট হয় কয়ে হাজার টাকা ফল আম৷ এনিয়ে এলাকাসীর সাথে ট্রাফিক দপ্তরে বাক্বিতন্ডা শুরু হয়৷ এমনিতেই হেলমেট ধরার নাম করে বাড়তি কামাইয়ের ধান্দায় ট্রাফিকবাবুরা দিনের বেলা হোম্বি তোম্বি করলেও রাতের আধারে কোটি কোটি টাকার নেশা জাতীয় দ্রব্য পাচার হচ্ছে প্রতিদিন৷ তা ধরার নাম নেই৷ যে কারণে প্রতিদিন ট্রাফিক বাবুদের অব্যবস্থার জন্য নাজেহাল হচ্ছে পথযাত্রীরা৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ গাড়ির ধাক্কায় এক বাইক চালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ওই বাইক চালকের চিকিৎসা চলছে৷ জানা গেছে, সোনামুড়া থানাধীন বাসপুকুর এলাকার বাসিন্দা পেশায় রঙ মিস্ত্রি এবাদুল হুসেন (৩৮) বৃহস্পতিবার কাজে যাওয়ার সময় দাওধারানী মাদ্রাসার সামনে একটি মারুতি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ বাইক থেকে পড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনগণ তাকে প্রথমে পাশেই একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ সেখান থেকে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন৷ সেখান থেকেও চিকিৎসকরা তাকে অন্যত্র স্থানান্তর করেন৷ জানা গেছে, বর্তমানে তার চিকিৎসা জিবি হাসপাতালে চলছে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ এদিকে মারুতি গাড়িটির কোনও হদিশ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top